News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্থ ৭৬৬২ পরিবার, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মৌসম বিভাগের
Image

রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্থ ৭৬৬২ পরিবার, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মৌসম বিভাগের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ রাজ্যে বন্যা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক৷ গতকাল থেকে ভারী বৃষ্টিপাত না হওয়ায় বন্যা কবলিত অধিকাংশ এলাকায় জলনেমে গেছে৷ সরকারী তথ্য অনুসারে এই বন্যায় ৭৬৬২ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে৷ এখনো ১২টি ত্রাণ শিবিরে বন্যা দূর্গতরা রয়েছেন৷ তাতে মোট ১৯৩ পরিবার আশ্রিত৷
সরকারী তথ্য অনুসারে, খোয়াই এবং পশ্চিম জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে৷ খোয়াই জেলায় খোয়াইতে মোট ৩৭টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে৷ তাতে মোট ক্ষতিগ্রস্থ পরিবারের সংখ্যা ৭৮৯৷ খোয়াইতে ৮টি বাড়ি পুরো ভেঙ্গে গেছে৷ ১৮টি মারাত্মকভাবে এবং ৬০টি বাড়ি আংশিক ভেঙ্গেছে৷ ইতিমধ্যে তাদেরকে প্রশাসনের তরফে ৫ লক্ষ ৩১ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে৷ তেলিয়ামুড়ায় মোট ৮টি গ্রাম ক্ষতিগ্রস্থ হয়েছে৷ তাতে মোট ক্ষতিগ্রস্থ পরিবারের সংখ্যা ৮৫০৷ ৯টি বাড়ি পুরোপুরি ভেঙ্গে গেছে৷ ১১১টি বাড়ি আংশিক ভেঙ্গেছে৷
এদিকে, পশ্চিম জেলায় সদর মহকুমায় পুর নিগম এলাকায় সবচেয়ে বেশি পরিবার বন্যায় কবলিত হয়েছে৷ বন্যায় মোট ২৪টি গ্রাম ক্ষতিগ্রস্থ হয়েছে৷ তাতে মোট ক্ষতিগ্রস্থ পরিবারের সংখ্যা ৪৮৩৩৷ ৯টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে৷ পুর নিগম এলাকায় মোট ২৯টি ত্রাণ শিবির খোলা হয়েছিল৷ এর মধ্যে ৪টি ত্রাণ শিবিরে এখনো ১৪৬টি পরিবার আশ্রিত৷ এদিকে, জিরানীয়ায় মোট ১১টি গ্রামে ৭৬৫ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে৷ জিরানীয়া মহকুমায় বন্যায় ১৩টি বাড়ি পুরোপুরি ভেঙ্গে গেছে৷ তাছাড়া ১৩টি বাড়ি মরাত্মকভাবে এবং ১০৭টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে৷ এই মহকুমায় মোট ১০টি ত্রাণ শিবির খোলা হয়েছিল৷ এর মধ্যে ৩টি ত্রাণ শিবিরে এখনো ১৬ পরিবার আশ্রিত৷
মোহনপুর মহকুমায় হেজামারা এবং মোহনপুরে ৯টি গ্রামে ৪২৫ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে৷ এই দুটি স্থানে মোট ২০টি বাড়ি পুরোপুরি এবং ১৮০টি বাড়ি মারাত্মকভাবে ভেঙ্গে গেছে৷ মোহনপুর মহকুমায় মোট ২০টি ত্রাণ শিবির খোলা হয়েছিল৷ এর মধ্যে ৩টি ত্রাণ শিবিরে এখনো ২০ পরিবার আশ্রিত৷ এদিকে, কৈলাসহর পুর পরিষদ এলাকায় বন্যায় গত ১৯ জুন ১৯ পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিল৷ তাদের প্রশাসনের তরফে ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে৷ এছাড়া কোন আর্থিক সহায়তা এখনো কাউকে দেওয়া হয়নি৷
বন্যায় রাস্তা এবং কৃষির কি পরিমান ক্ষতি হয়েছে তার হিসেব এখনো বের করতে পারেনি পূর্ত এবং কৃষি দপ্তর৷ তবে, দপ্তরের তরফে জানানো হয়েছে জেলা শাসকদের সহায়তায় হিসেব তৈরি করা হচ্ছে৷ কৃষি দপ্তরের জনৈক আধিকারীক জানিয়েছেন, বন্যায় ফসলের ভিষণ ক্ষতি হয়েছে৷ পুরো রিপোর্ট তৈরি করতে আরো ৫/৬ দিন সময় লাগবে৷ একইভাবে রাস্তাঘাটের ক্ষতির পরিমান পুরো বের করতে আরো কয়েকদিন সময় লাগবে বলে সূত্র অনুসারে জানা গেছে৷
নদীগুলির জল স্তর অনেকটাই নেমেছে৷ তবে, আগামী ২/৩ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে৷ ফের ভারী বৃষ্টিপাত হলে পরিস্থিতি বিগরে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top