News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে জমি সংক্রান্ত বিবাদের জেরে ঘায়েল চার
Image

পৃথক স্থানে জমি সংক্রান্ত বিবাদের জেরে ঘায়েল চার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/চুরাইবাড়ি, ২০ জুন৷৷ জায়গার বিবাদকে কেন্দ্র করে দুই পাশ্ববর্তী দুই পরিবারের সংঘর্ষে আহত চার৷ বর্তমানে একজনের অবস্থা গুরুত্বর হওয়াতে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন থানা সংলগ্ণ রাজনগর এলাকায়৷ সংবাদে জানা গিয়েছে, মঙ্গলবার গৌতম দত্ত তার দোকানের কাজ করতে ছিল৷ পাশ্ববর্তী দোকানদার সমীর রায় ও গৌতম দত্তের সাথে বাক বিতন্ডা শুরু করে৷ পরে হাতাহাতি শুরু হয় দুই দোকানদারের মধ্যে৷ পরে দোকান সংলগ্ণ বাড়ী থেকে দুই জনের স্ত্রী বেরিয়ে এসে গৌতম দত্তের স্ত্রী ভবানী বর্মন ও সমীর রায়ের স্ত্রী৷ দুইজনের মধ্যেও হাতা হাতি শুরু হয়৷ এদিকে গৌতম দত্ত ও স্ত্রী ভবানী বর্মন অভিযোগ করে জানান প্রায়ই সমীর রায় ও তার স্ত্রী অকথ্য ভাষায় গালিগালাজ করত৷ এদিকে সমীর রায়ের অভিযোগ গৌতম দত্ত ও তার স্ত্রী প্রায়ই জায়গা নিয়ে বাক বিতন্ডা চলত৷ তার কারনে মঙ্গলবার দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে৷ দুইটি পরিবারের পক্ষে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান৷
ধানচাষের জমিতে মাটি ফেলাকে কেন্দ্র করে দক্ষিণ কদমতলা পঞ্চায়েত এলাকায় অশান্তি সৃষ্টি হয়েছে৷ পঞ্চায়েতের শাসক দলের নেতাদের দাপটে গরিব হতদরিদ্র চাষী পরিবারটি রাস্তায় বসে গেছে৷ ঘটনার বিবরণে প্রকাশ, কিছুদিন পূর্বে দক্ষিণ কদমতলা পঞ্চায়েতের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মনজির আলির (পিতা ছৈয়দ আলি) তিনকানি ধানের জমি রয়েছে কদমতলা ডাকবাংলার কাছে৷ উনার জমির সাথে ললিত নাথ ও হিমাংশু নাথের জমি রয়েছে, তাই নিজেদের জমিতে অন্যস্থান থেকে গাড়ি করে মাটি এনে ভরাট করেন৷ তাতে পিচ রাস্তার উপর জলের কালভার্ট সহ নিজের জায়গায় মাটি ফালানোর কারনে কালভার্ট ভরাট হয়ে যায় ফলে বৃষ্টির জল নিকাশের ব্যবস্থা বন্ধ হয়ে যায়৷ তাই জলের ধাক্কায় মাটি পার্শ্ববর্তী মনঞ্জির আলির জমিতে গিয়ে জমা হয়৷ অন্যদিকে মনঞ্জির আলি নিজের জমিতে মাত্র মাস খানেক হয়েছে বুরো ধান লাগিয়েছে৷ তাই নিজের ধানের জমিতে উপরি মাটি এসে পড়ায়, ধানের প্রচন্ড ক্ষতি হয়৷ সমস্ত জমি নষ্ট হয়ে যায়৷ ফসলও নষ্ট হয়ে যায়৷ তাই এই বিষয়ে ললিত বাবুর সঙ্গে কথা বসেলে তিনি উল্টো ধমক দিয়ে বলেন, আরো বেশী করে মাটি ফেলবো৷ এলাকার শাসক দলের সমর্থক হওয়ার কারণে নাকি এমন আচরন করছেন বলে জানান মনঞ্জির আলি৷ অন্যদিকে গরিব ক্ষেতমজুর চাষী মনঞ্জিরের ব্যাপক ক্ষতি হয়৷ এই বিষয়ে গরিব চাষী কদমতলা থানায় লিখিত আবেদন জানান সুবিচার পাওয়ার আশায়৷ কিন্তু থানা কর্তৃপক্ষ একবার গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসে আর কোন হেলদোল নেই৷ আর এদিকে গরিব চাষী নিজের ক্ষতিপূরণের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে৷ এখন দেখার চাষী উপযুক্ত বিচার পায় কিনা৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top