News Flash

  • Home
  • Uncategorized
  • তিপ্রাল্যান্ড ইস্যুতে রাজনৈতিক তরজা, সিপিএমকে পাল্টা আক্রমণ বিজেপির
Image

তিপ্রাল্যান্ড ইস্যুতে রাজনৈতিক তরজা, সিপিএমকে পাল্টা আক্রমণ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ তিপ্রাল্যান্ড ইস্যুতে রাজনৈতিক তরজা জারি রয়েছে৷ এই ইস্যুতে বিজেপি সিপিএমের সমস্ত অভিযোগ খন্ডন করে পাল্টা আক্রমণের পথ বেছে নিয়েছে৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মুখপাত্র অরুন কান্তি ভৌমিক দাবি করেন, তিপ্রাল্যান্ড ইস্যুতে বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ আইপিএফটি’র জাতীয় সড়ক এবং রেল অবরোধ নিয়ে অবস্থান জানাতে বিজেপি রাজ্য সভাপতি স্পষ্ট বলেছেন, রাজ্যভাগ দল সমর্থন করে না৷ ফলে, এই ইস্যুতে জাতীয় সড়ক এবং রেল অবরোধ সমর্থন করার প্রশ্ণই আসে না৷ তবে, এই দাবির পেছনে কারণ নিয়ে বর্ণনা দিতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, দীর্ঘদিন বামেরা ক্ষমতায়৷ এডিসি, ভিলেজ কমিটিও তাদের দখলে৷ তা সত্বেও উপজাতিদের উন্নয়ন হয়নি৷ অথচ, সিপিএম রাজ্য সম্পাদক বলেছেন, বিজেপি রাজ্যভাগের দাবিকে সমর্থন করে৷ শুধু তাই নয়, তাঁর আরও অভিযোগ, কেন্দ্রের সাথে আলোচনা করেই দিল্লী থেকে অবরোধ আন্দোলনের ডাক দিয়েছে আইপিএফটি এবং প্রধানমন্ত্রীর দপ্তর রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে৷ এদিন, শ্রীভৌমিক সিপিএমের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন এবং দাবি করেন, শাসকদল নিজেদের ব্যর্থতা ঢাকতে বিজেপিকে ঢাল করছে৷
অরুণ কান্তি ভৌমিক এদিন বলেন, সিপিএম রাজ্য সম্পাদক অভিযোগ করেছেন বিজেপি বেশী টাকা দিয়ে তাদের নেতা-কর্মী কিনছে৷ এবিষয়ে শ্রীভৌমিকের কটাক্ষ, তাহলে সিপিএমের নেতা-কর্মীরা বিক্রি হচ্ছেন এবং তাদের নীতি আদর্শ থেকে বিচ্যুতি ঘটেছে৷ অরুণবাবুর বক্তব্য, কোন কিছু বললেই সিপিএম তাতে ষড়যন্ত্র দেখতে পায়৷ আসলে সিপিএম বরাবর ষড়যন্ত্র করছে৷ ১৯৮৮ সালে ক্ষমতাচ্যুত হয়ে সিপিএম ৪ হাজারের উপর ক্যাডারদের এটিটিএফ নামে জঙ্গলে পাঠিয়েছিল৷ ফের যখন ক্ষমতায় ফিরে আসে তখন ললিত দেববর্মার নেতৃত্বে তাদের আত্মসমর্পণ করানো হয়েছিল৷ এদিন তিনি সিপিএমকে দেশদ্রোহী বলে কটাক্ষ করেন৷ সাথে তিনি জানতে চান, চীনের আগ্রাসন নীতির সিপিএম নিন্দা করে কিনা৷ কারণ, অরুনাচলের কিছু অংশ চীন দখল করেছে৷ পাশাপাশি আরো জানতে চান, চীন ও পাকিস্তান ভারতের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, সন্ত্রাসবাদ এবং আফজল গুরু নিয়ে সিপিএম নিন্দা করে কিনা৷ শ্রীভৌমিকের সাফ কথা, এই সমস্ত বিষয়ে অবস্থান স্পষ্ট না করলে সিপিএম দেশদ্রোহী বলে মনে করা হবে৷
এদিকে, রাজ্যের প্রতিটি ঘরে ঘরে লব-কুশ তৈরি হচ্ছে, তাঁরাই বিজেপি’র অশ্বমেধের ঘোড়া আটকাবে, সিপিএম রাজ্য সম্পাদকের এই বক্তব্যে কটাক্ষের সুরে বিজেপি রাজ্য কমিটির মুখপাত্র ডাঃ অশোক সিনহা বলেন, তাহলে বিজনবাবুরা এখন রামায়ণ, মহাভারত পড়ছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top