News Flash

  • Home
  • Uncategorized
  • টাকার বিনিময়ে রেল বিভাগে চাকুরী দেওয়ার নামে প্রতারণা
Image

টাকার বিনিময়ে রেল বিভাগে চাকুরী দেওয়ার নামে প্রতারণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ চাকুরীর প্রলোভন দিয়ে টাকা হতিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রদীন দেব নামে এক ব্যক্তির বিরুদ্ধে৷ রামনগর তিন নম্বর রোডের নিবাসী প্রদীপ দে বেশ কয়েক বছর ধরে সরকারী চাকুরী দেওয়ার নামে কর্মপ্রত্যাশীদের ঠকাচ্ছেন৷ দুর্গাচৌমুহনী এলাকার বাসিন্দা দুলাল ঋষিদাসের কাছ থেকে ষোল হাজার টাকা নিয়ে এই যাত্রায় গা ঢাকা দিতেই ঘটে বিপত্তি৷ পেশায় ঢাকি দুলাল ঋষিদাস আইনের দরজায় কড়া নাড়েন৷ অভিযুক্ত প্রদীপের বিরুদ্ধে থানায় মামলা করেছেন বলে জানা গিয়েছে৷ রেল বিভাগে চাকুরী দেওয়ার নাম করে টাকা নিয়েছে বলে অভিযোগ প্রতারিত দুলাল ঋষিদাসের৷ যতদূর জানা গিযেচে, চাকুরী দেওয়ার আড়ালো প্রদীপের নেতৃত্বে একটি প্রতারক চক্র কাজ করছে শহরে৷ সূত্রের খবর, প্রদীপ দেকে মদত যোগাচ্ছে রামনগর এলাকার এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব৷ থানায় মামলা করার সাত দিন অতিক্রান্ত হলেও পুলিশের কোন তদ্বির নেই৷ অভিযোগ উঠেছে ঐ প্রতারক প্রদীপ দে’র সাথে পুলিশের আবার গোপন সখ্যতাও রয়েছে৷ প্রসঙ্গত, এর আগেও এমন প্রতারণার ঘটনা ঘটেছে রাজ্যে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top