News Flash

  • Home
  • Uncategorized
  • অভাবের জ্বালায় কুয়াতে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা
Image

অভাবের জ্বালায় কুয়াতে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷  পানিসাগর মহকুমার চামটিলা গ্রামের এক ব্যক্তি অভাবের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়৷ ঘটানার প্রকাশ জনৈক বিশ্ব চন্দ্র ধর (৫৫) এক ব্যক্তি তার এক ছেলে এক মেয়ে সহ পরিবারের চারজনকে পেটে দুবেলা দুমুঠো খাবার দিতে পারছিলেন না৷ কখনো রেগার কাজ বা কখনো দিন মজুরের কাকজ করে সংসার চালায়৷ আর্থিক সাহায্যের জন্য বহু ক্যাডার নেতাদের দুয়ারে ঘুরে ঘুরে কপালে জুটেনি একটু সাহায্য৷ অবশেষে গতকাল রাত্রে নিজের বাড়ির পাশে কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বিশ্ব চন্দ্র বাবু৷ সকালে বাড়ির লোক খোঁজাখুঁজির পর দেখতে পান বাড়ির পাশের কুয়োতে দেহ ভাসছে৷ খবর পেয়ে ছুটে যায় পানিসাগর থানা৷ বর্তমানে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পানিসাগর হাঁসপাতালের মর্গে রাখা হয়েছে৷ বিশ্ব চন্দ্র বাবুর অকাল মৃত্যুতে পরিবারের মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে৷ এই অবস্থায় কোথায় যাবে তারা ভেবে পাচ্ছে না পরিবারের সদস্যরা৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top