News Flash

  • Home
  • Uncategorized
  • অবরোধ আন্দোলনের প্রস্তুতি সভা আইপিএফটির
Image

অবরোধ আন্দোলনের প্রস্তুতি সভা আইপিএফটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ আইপিএপটির ১০ জুলাইয়ের প্রস্তাবিত রেল ও জাতীয় সড়ক অবরোধ আন্দোলনকে সফল করার জন্য জোরদার প্রস্তুতি চলছে৷ মঙ্গলবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান বিভাজিত আইপিএফটির সভাপতি এন সি দেববর্মা৷ তিনি জানান, ইতিমধ্যেই রাজ্য পুলিশের মহানির্দেশক, মুখ্যসচিব, এন এফ রেলওয়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং প্রধানমন্ত্রীর দপ্তরকে চিঠি দিয়ে জানানো হয়েছে৷
এন সি দেববর্মা জানিয়েছে, দার্জিলিংয়ে যে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে আইপিএফটি উদ্বিগ্ণ৷ অবিলম্বে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং গোর্খা জনজাতি মোর্চার মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হওয়া প্রয়োজন৷ এদিকে, আগামী ২৪ জুন দার্জিলিংয়ে চলমান অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন এডিসি এলাকায় মিছিল ও সভা করবে আইপিএফটি৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top