News Flash

  • Home
  • Uncategorized
  • চলন্ত গাড়িতে ৮ ঘন্টা ধরে মহিলাকে গণধর্ষণ, নক্ক্যারজনক ঘটনা গুরুগ্রামে
Image

চলন্ত গাড়িতে ৮ ঘন্টা ধরে মহিলাকে গণধর্ষণ, নক্ক্যারজনক ঘটনা গুরুগ্রামে

সোহনা (হরিয়ানা) ২০ জুন (হি.স.): নক্ক্যারজনক ও বাকরুদ্ধকর ঘটনা ঘটে গেল দিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গুরুগ্রামে| বছর ৩৫-এর এক মহিলাকে অপহরণ করে চলন্ত গাড়িতে প্রায় ৮ ঘন্টা ধরে গণধর্ষণ করার পর, রাস্তায় ছুড়ে ফেলে দিল তিন ধর্ষক| ভয়াবহ ওই ঘটনার কথা পুলিশকে জানানোর সময় মাঝেমধ্যেই শিউরে উঠেছেন ওই মহিলা| পুলিশকে মহিলা জানিয়েছেন, তিনি গুরুগ্রামে আত্মীয়ের বাড়িতে থাকেন| সোমবার রাত ৮টা থেকে ৮.৩০ মিনিটের মধ্যে হরিয়ানার সোহনা এলাকা থেকে তাঁকে অপহরণ করে সুইফ্ট গাড়িতে তুলে নেয় তিন জন| এরপর চলন্ত গাড়িতে প্রায় ৮ ঘন্টা ধরে তাঁকে গণধর্ষণ করার পর গ্রেটার নয়ডার কাছে একটি হাসপাতালের সামনে তাঁকে ছুড়ে ফেলে দিয়ে চম্পট দেয় ধর্ষকরা|
এক মহিলা পথচারী ওই মহিলাকে গ্রেটার নয়ডার কাসনা থানা এলাকায় অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন| মহিলাকে উদ্ধার করার পর হাসপাতালে ভর্তি করা হয়| মঙ্গলবার সকালে ধর্ষিতা মহিলার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে| এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ধর্ষিতা মহিলার বাড়ি রাজস্থানের ভরতপুরে| হরিয়ানার সোহনাতে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন তিনি|হিন্দুস্থান সমাচার|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top