News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে পেট্রোল ট্যাঙ্কার উল্টে আহত চালক সহ ২, অপচয় প্রায় ২০,০০০ লিটার
Image

দিল্লিতে পেট্রোল ট্যাঙ্কার উল্টে আহত চালক সহ ২, অপচয় প্রায় ২০,০০০ লিটার

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.): দিল্লি মুলচাঁদ আন্ডারপাসের কাছে পেট্রোল ট্যাঙ্কার উল্টে আহত হলেন ট্যাঙ্কারের চালক সহ দুই জন| পেট্রোল ট্যাঙ্কার উল্টে অপচয় হয়েছে প্রায় ২০,০০০ লিটার পেট্রোল-ও| এখানেই শেষ নয়, মঙ্গলবার সকালের এই দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে দিল্লির রিং রোড, এমজি রোড ও আইএসবিটি রোডে| সাত সকালেই দুর্ভোগে পড়তে হয়েছে দিল্লিবাসীকে|
দিল্লি ট্রাফিক পুলিশের পদস্থ এক কর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকালে পেট্রোল ট্যাঙ্কার উল্টে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে রিং রোড, এমজি রোড ও আইএসবিটি রোডে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকালে মুলচাঁদ আন্ডারপাসের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি পেট্রোল ট্যাঙ্কার| এই দুর্ঘটনায় আহত হয়েছেন ট্যাঙ্কারের চালক ও খালাসি| তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ কর্তারা মনে করছেন, পেট্রোল ট্যাঙ্কার উল্টে যাওয়ায় প্রায় ২০,০০০ লিটার পেট্রোল নষ্ট হয়ে গিয়েছে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top