News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি রাজ্যভাগের দাবির বিরোধিতা করেনি ঃ সিপিএম
Image

বিজেপি রাজ্যভাগের দাবির বিরোধিতা করেনি ঃ সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ তিপ্রাল্যান্ড ইস্যুতে রাজনৈতিক তরজা চরমে উঠেছে৷ এই ইস্যুতে অবস্থান স্পষ্ট করতে

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর৷ ছবি নিজস্ব৷

গিয়ে বিজেপি’র বক্তব্যে রাজ্যভাগের দাবীর বিরোধীতা উঠে আসেনি, দাবি করেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ রবিবার সাংবাদিক সম্মেলনে বিজনবাবু দৃঢ়তার সাথে জানান বিজেপি ঘুরিয়ে ফিরিয়ে বিভেদকামী শক্তিকেই প্রশ্রয় দিচ্ছে, তা তাদের বক্তব্যে স্পষ্ট৷ পাশাপাশি তিনি আবারও আশঙ্কা প্রকাশ করেছেন তিপ্রাল্যান্ড ইস্যুতে আইপিএফটি-কে আন্দোলনে যেতে কোন একটি শক্তি বাধ্য করছে৷
এদিন বিজনবাবু বলেন, তিপ্রাল্যান্ড ইস্যুতে রেল এবং জাতীয় সড়ক অবরোধ নিয়ে রাজনৈতিক দলগুলির কাছে অবস্থান জানতে চাওয়া হয়েছিল৷ দুটি রাজনৈতিক দল এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে৷ বিজেপি যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তাতে স্পষ্ট আলাদা রাজ্যের দাবী তারা বিরোধীতা করেন না৷ বরং ঘুরিয়ে ফিরিয়ে বিভেদকামী শক্তিকেই বিজেপি প্রশ্রয় দিচ্ছে৷ এদিন তিনি আইপিএফটি-কেও কটাক্ষ করেছেন৷ তিনি বলেন, বিভাজিত আইপিএফটির সভাপতি এন সি দেববর্মা জানিয়েছেন রাজ্যের কোন একটি নির্দিষ্ট অংশে অবরোধ করলে স্বাভাবিক জীবন যাত্রায় ব্যাঘাত ঘটবে না৷ এর পরিপ্রেক্ষিতে বিজনবাবুর দাবি রাজ্যে উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট সম্প্রসারিত হয়েছে৷ তাই কোন একটি স্থানে অবরোধে রাজ্যে জীবনযাত্রায় ব্যাঘাত না ঘটাটাই স্বাভাবিক৷ তিনি আরও বলেন, এন সি দেববর্মা উপজাতি এলাকায় উন্নয়ন হয়নি তা বলতে পারেননি৷ বিজনবাবু মনে করেন, আইপিএফটি-কে আন্দোলনে যেতে পেছন থেকে কোন একটি শক্তি বাধ্য করছে৷ কারণ, তারা বিভেদকামী দর্শনে বিশ্বাসী৷ বিজনবাবু জানতে চান অনির্দিষ্টকালের জাতীয় সড়ক এবং রেল অবরোধ করে কী ফায়দা মিলবে৷
এদিকে, রাজ্যে বিজেপি কোটি কোটি টাকা খরচ করছে বলে জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক৷ তিনি জানান, কোটি কোটি টাকা খরচ করে প্রচুর গাড়ি ও বাইক কিনছে প্রদেশ বিজেপি৷ নানা ভাবে ক্ষতিগ্রস্তদের টাকা বিলাচ্ছেন নেতৃত্বরা৷ বিজনবাবু জানতে চান এত টাকার উৎস কোথায়৷ তবে, তাঁর ধারণা পঁুজিপতিরা বিজেপিকে অর্থ দিয়ে সহায়তা করছেন৷ তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সাহস থাকলে বিজেপির টাকার উৎস দেখাক৷ তিনি উদ্বেগের সুরে বলেন, টাকা ছিটিয়ে বিজেপি রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে দিচ্ছে৷ কারণ, সিপিএম বিধায়ক ও দলীয় কর্মীদের টাকা ছিটিয়ে কিনতে চাইছে বিজেপি৷ কিন্তু, সিপিএম থেকে কাউকে নিয়ে যাওয়া খুব কঠিন বলে দাবি করেন বিজনবাবু৷
এদিকে, স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টরা বিরোধীতা করেছেন বিজেপির এই অভিযোগের খন্ডন করেন তিনি৷ বিজনবাবুর দাবি আরএসএস স্বাধীনতা আন্দোলনে সর্বোতভাবে বিরোধীতা করেছে৷ বরং কমিউনিস্টরা পূর্ণ স্বাধীনতার পক্ষেই সওয়াল করেছেন৷ তিনি বলেন, ১৯২১ সালে কমিউনিস্টরা কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব এনেছিলেন৷ অনেক সংগ্রামের পর ১৯৩০ সালে এই প্রস্তাব গৃহীত হয়৷ তাই স্বাধীনতা আন্দোলন নিয়ে বিজেপি সিপিএম সম্পর্কে যে অপবাদ দিচ্ছে তার প্রতিবাদ জানিয়েছেন বিজনবাবু৷ এদিন তিনি আরও বলেন, দেশে হিন্দু – মুসলিমের মধ্যে বিভেদ তৈরীর চেষ্টা চলছে৷ এই প্রচেষ্টা দেশের জন্য ভয়ংকর৷
রাজ্যের উপজাতিদের উন্নয়ন নিয়ে বিজেপি যে প্রশ্ণ তুলেছে তা হাস্যকর বলে উড়িয়ে দেন তিনি৷ তাঁর কটাক্ষ, ত্রিপুরাতে বিজেপি নেই তাই উপজাতিরা বেঁচে গেছেন৷ তাঁর দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলিতে উপজাতিদের সম্পত্তি বলপূর্বক দখল করা হচ্ছে৷ তাদের সম্পত্তি থেকে উচ্ছেদ করা হচ্ছে৷ বনাধিকার আইন সারা দেশে আর কোথায় এরাজ্যের মতো বাস্তবায়িত হয়েছে সেই প্রশ্ণের জবাব চেয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক৷ তিনি এদিন মোদি সরকারের সবকা সাথ, সবকা বিকাশেরও তীব্র ভাষায় সমালোচনা করেছেন৷ তিনি জানতে চেয়েছেন দেশের এক শতাংশ মানুষের কাছে ঊনষাট শতাংশের সম্পদ পৌঁছল কিভাবে৷ পাঁচ শতাংশের কাছে পঞ্চাশ শতাংশের বেশি জমি পৌঁছেছে কিভাবে৷ তাঁর দাবি, পঁুজিপতিদের স্বার্থেই বিজেপি সরকার নিবেদিত৷
এদিকে, অশ্বমেধ যজ্ঞ নিয়েও বিজেপি প্রদেশ সভাপতিকে কটাক্ষ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক৷ তিনি বলেন, বিজেপি প্রদেশ সভাপতি স্বীকার করেছেন লব ও কূশ অশ্বমেধেরে ঘোড়া আটকে দিয়েছিল৷ তাই তাঁর দাবি, ত্রিপুরাতে ঘরে ঘরে লব কূশ তৈরী হচ্ছে৷ তারাই বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকাবেন৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top