News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত ৭, আহত ৪
Image

রাজস্থানে দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত ৭, আহত ৪

জয়পুর, ১৭ জুন (হি.স.): রাজস্থানের আলওয়ার জেলায় ডাম্পার ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃতু্য হল ৪ জনের| শনিবার দুর্ঘটনাটি ঘটেছে আলওয়ার জেলার মান্ধান থানা এলাকায়| দুর্ঘটনায় মৃত ৪ জনের নাম হল, প্রকাশ চন্দ জাট (৫০), নভীন জাট (১৮), টেন সিং জাট (৪০) এবং পঙ্কজ জাট (২৭)|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, দিল্লি থেকে ঝুনঝুনুতে ফিরছিলেন তঁারা| মান্ধান থানা এলাকায় ডাম্পার ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন| মৃতদেহ গুলি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে| পুলিশ কর্তা জানিয়েছেন, দুর্ঘটনার পরই পালিয়ে গিয়েছে ডাম্পারের চালক|

এদিকে, শুক্রবার গভীর রাতে রাজস্থানের বিকানের-এ ট্রাক ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন| মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন| শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে বিকানের-এর বিচ্ছ্বল এলাকায়| সার্কেল অফিসার সদর রাজেন্দ্র সিং জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন দুর্ঘটনাগ্রস্তরা| রাতের অন্ধকারে বিচ্ছ্বল এলাকায় ট্রাক ও গাড়ির সংঘর্ষ হয়| দুর্ঘাটনাস্থলেই প্রাণ হারান ৩ জন| গুরুতর আহত অবস্থায় ৪ জনকে পিবিএম গর্ভমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনায় মৃত ৩ জনের নাম হল, কালু সিং (৩২), সোহন সিং (৩০) এবং মহাবীর সিং (১৯)| আহত হয়েছেন দীওয়ান সিং (২১), ফতেহ সিং (২১), রেওয়ান্ত সিং (২২) এবং অঁাখে সিং (৪০)| কি কারণে দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top