News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মারুতি গাড়ি দুর্ঘটনা, আহত কলেজছাত্রী সহ দুই
Image

মারুতি গাড়ি দুর্ঘটনা, আহত কলেজছাত্রী সহ দুই

বিশালগড়, ৭ সেপ্টেম্বর: সোমবার সকালে বিশালগড় থানাধীন নেহাল চন্দননগর এলাকায় একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ওই দুর্ঘটনায় গাড়িতে থাকা এক কলেজছাত্রী সহ চালক আহত হয়েছেন।

জানা যায়, টিআর০৪এ০৫২৩ নম্বরের মারুতি গাড়িটি দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে থাকা কলেজ পড়ুয়া ছাত্রী শারমিন আক্তার এবং চালক এমডি আরিফ আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। দুর্ঘটনায় শারমিন আক্তারের মাথা ও বুকে আঘাত লাগে। বর্তমানে মহকুমা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশও হাসপাতালে পৌঁছায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

বাজার সংস্কার ও রাস্তা প্রশস্ত করার দাবিতে কৈলাসহরের বাবুরবাজারে অবরোধ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: বাজার সংস্কার ও রাস্তা প্রশস্ত করার দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হলেন স্থানীয়রা। আজ…

ByByTaniya Chakraborty Sep 7, 2026

মাদক ব্যবসার প্রতিবাদ করায় হামলার অভিযোগ, আটক এক

আগরতলা, ৭ সেপ্টেম্বর: মাদক ব্যবসার প্রতিবাদ করাকে কেন্দ্র করে এক যুবক ও তাঁর পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ…

ByByReshmi Debnath Sep 7, 2026

ভিলেজ কমিটি ভোটের আগে চণ্ডীপুরে জোরকদমে মনোনয়ন জমা, নজরে চার এডিসি ভিলেজ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ব্লকে শুরু হয়েছে বিভিন্ন…

ByByTaniya Chakraborty Sep 7, 2026

প্রতিবন্ধীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে সরব মানিক সরকার, আন্দোলন জোরদারের আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: প্রতিবন্ধীদের অধিকার ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে আন্দোলন আরও জোরদার করার…

ByByReshmi Debnath Sep 6, 2026

Leave a Reply

Scroll to Top