News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাজার সংস্কার ও রাস্তা প্রশস্ত করার দাবিতে কৈলাসহরের বাবুরবাজারে অবরোধ
Image

বাজার সংস্কার ও রাস্তা প্রশস্ত করার দাবিতে কৈলাসহরের বাবুরবাজারে অবরোধ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: বাজার সংস্কার ও রাস্তা প্রশস্ত করার দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হলেন স্থানীয়রা। আজ কৈলাসহরের বাবুরবাজার এলাকায় এই অবরোধকে কেন্দ্র করে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

অবরোধকারীদের অভিযোগ, এর আগে টিলাবাজারে রাস্তা অবরোধ করা হয়েছিল। সেই সময় ডাকবাংলা থেকে রাঙ্গাউটি এবং বাবুরবাজার থেকে ইরানি পর্যন্ত রাস্তার বেহাল দশা অবিলম্বে সংস্কারের দাবি জানানো হয়। ঘটনাস্থলে পিডব্লিউডি-র ইঞ্জিনিয়ার, ডিসিএম এবং পিডব্লিউডি-র এসডিএম উপস্থিত হয়ে ২৪ ঘণ্টার মধ্যে রাস্তার কাজ শুরু করার আশ্বাস দিয়েছিলেন বলে দাবি আন্দোলনকারীদের।

তাদের বক্তব্য, ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত রাস্তার সংস্কারের কাজ শুরু হলেও বাবুরবাজার হয়ে ইরানি পর্যন্ত রাস্তার কাজ এখনও শুরু হয়নি। এমনকি সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করেও জানা গেছে, বাবুরবাজার থেকে ইরানি পর্যন্ত রাস্তা মেরামতের বিষয়ে তাঁর সঙ্গে পিডব্লিউডি-র কোনো কথা হয়নি।

অবরোধকারীদের প্রশ্ন, প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে কাজ শুরু করার প্রতিশ্রুতি দেওয়া হলেও প্রায় দুই থেকে তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও কেন রাস্তার কাজ শুরু হয়নি? কোন কারণে রাস্তার সংস্কার আটকে রয়েছে, তা পিডব্লিউডি দফতরের কাছে জানতে চান তারা। স্থানীয়দের আরও অভিযোগ, কৈলাসহরের দ্বিতীয় বৃহত্তম বাজার হিসেবে পরিচিত বাবুরবাজারে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত রয়েছে। অথচ বাজারের ভিতরের রাস্তার অবস্থা এতটাই খারাপ যে একসঙ্গে দুটি গাড়ি চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। তাই রাস্তা সংস্কারের পাশাপাশি বাজারের রাস্তা প্রশস্ত করার দাবিও জানানো হয়েছে।

অবরোধকারীরা জানান, সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে তারা বারবার রাস্তা অবরোধ করতে চান না। কিন্তু প্রশাসনের প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় তারা বাধ্য হচ্ছেন আন্দোলনে নামতে। তাদের হুঁশিয়ারি, অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চালিয়ে যাওয়া হবে।

Releated Posts

কল্যাণপুরে শেষ দিনে জমজমাট মনোনয়ন দাখিল, এনডিএ জোটের জয়ের দাবি বিধায়কের

কল্যাণপুর, ৮ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জমজমাট হয়ে উঠল কল্যাণপুরের রাজনৈতিক পরিবেশ।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

পুরাতন আগরতলার ডি-ব্লকে চার ভিসিতে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে পুরাতন আগরতলার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

তিন বছরের ব্যবধানে একই পরিবারের দুই যুবকের অকালমৃত্যু, দুই শিশুকন্যার ভবিষ্যৎ অনিশ্চিত

আগরতলা, ৮ সেপ্টেম্বর: একই পরিবারের পরপর দুই সন্তানের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মেলাঘর চর এলাকায়। মাত্র তিন…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

যুবরাজনগরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ, চাঞ্চল্য

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: শিশুদের জন্য নির্ধারিত মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগকে কেন্দ্র করে ধর্মনগর থানার অধীন যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের…

ByByReshmi Debnath Sep 8, 2026

Leave a Reply

Scroll to Top