News Flash

  • Home
  • Uncategorized
  • সবরমতী আশ্রমের ১০০ বছর পূর্তি, বিশেষ ট্রেনের উদ্বোধন করলেন রূপানি
Image

সবরমতী আশ্রমের ১০০ বছর পূর্তি, বিশেষ ট্রেনের উদ্বোধন করলেন রূপানি

গান্ধীনগর, ১৭ জুন (হি.স.): সবরমতী আশ্রমের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে শনিবার বিশেষ ট্রেনের উদ্বোধন করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি| গান্ধী দর্শন আস্থা স্পেশাল নামক ট্রেনটি সবরমতী স্টেশন থেকে উদ্বোধন করেন রূপানি| ট্রেনটি উদ্বোধনের পর রূপানি বলেছেন, `জনগণের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভুকে ধন্যবাদ জানাতে চাই| মহাত্মা গান্ধীজী-র সঙ্গে সম্পর্কিত এই ট্রেনটি চালু করার জন্য তঁারা আমাকে অনুমতি দিয়েছেন| আমি নিশ্চিত যে এই দেশ গান্ধী মতাদর্শের ভিত্তিতে অগ্রসর হবে|’

এই ট্রেনটি ভারতের স্বাধীনতা সংগ্রাম আন্দোলন এবং মহাত্মা গান্ধীর সঙ্গে যুক্ত সমস্ত গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল কভার করবে, যেমন মোহিতারি, গয়া, বারাণসী, এলাহাবাদ এবং সুরাট| রেল মন্ত্রক দ্বারা আয়োজিত এই সফর ৯দিন ব্যাপী চলবে|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top