জাকার্তা, ১৬ জুন (হি.স.) : ইন্দোনেশিয়ান ওপেন থেকে সাইনার পর এবার বিদায় নিলেন আরেক ভারতীয় শার্টলার পিভি সিন্ধু| টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেলেন বিশ্বের তিন নম্বর শার্টলার| বৃহস্পতিবার বিশ্বের ১০ নম্বর জাং বেইওয়েনের বিরুদ্ধে ২১-১৫, ১২-২১, ১৮-২১ গেমে অপ্রত্যাশিতভাবে হেরে গেলে তিনি|
এদিন প্রথম গেম জিতে শুরু করার পর হঠাত্ ঘুরে দাঁড়ান বেইওয়ান| গেম জিতে নেন ২১-১২| তৃতীয় গেমে দু’জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত লড়াই জিতে বাজি মারেন বিশ্বের ১০ নম্বর বেইওয়ান|
উল্লেখ্য, বিশ্বের প্রাক্তন এক নম্বর সাইনা নেহওয়ালকেও এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়| চোট সারিয়ে কোর্টে ফেরার পর সেরা ফর্মের ধারে কাছেও না থাকা নেহওয়ালকে ১৫-২১, ২১-৬, ১৬-২১ গেমে হারিয়ে দিলেন থাই তরুণী জিন্দাপোল|
সাইনার পর ইন্দোনেশিয়ান ওপেন থেকে এবার বিদায় পিভি সিন্ধুর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















