News Flash

  • Home
  • Uncategorized
  • বিতর্কিত ফেণি সেতুর নির্মাণ কাজ শুরু হচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহে
Image

বিতর্কিত ফেণি সেতুর নির্মাণ কাজ শুরু হচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ ফেণি সেতু নির্মাণ কাজ আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে৷ এই সেতু নির্মাণ হলে সাব্রুমের সাথে চট্টগ্রামের সরাসরি যোগাযোগ সম্ভব হবে৷ বৃহস্পতিবার নির্মাণকারী সংস্থার কর্মকর্তাদের নিয়ে নির্মাণস্থল পরিদর্শন করেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷
শ্রীচৌধুরী জানান, এই সেতু নির্মাণে দশ বছর আগে উদ্যোগ নেওয়া হয়েছিল৷ এখন তা বাস্তব রূপ নিতে চলেছে৷ গত ৩১ মার্চ দীনেশচন্দ্র অগরওয়াল ইনফ্রাকম প্রাইভেট লিমিটেডকে এই সেতু নির্মাণের বরাত দেওয়া হয়েছে৷ সেতুটি নির্মাণ হতে মোট ৩০ মাস সময় লাগবে৷ তাতে মোট ব্যয় ধরা হয়েছে ১২২ কোটি ২৭ লক্ষ টাকা৷ কেন্দ্রীয় ভূতল পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক সেতু নির্মাণের পুরো অর্থ বরাদ্দ করেছে৷ অবশ্য কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকেরও এতে অংশিদারিত্ব রয়েছে৷ শ্রীচৌধুরী জানান, দুই দিকের এপ্রোচ রোড সহ মোট দৈর্ঘ্য ৪৫০ মিটার৷ সাব্রুমের অংশে আনন্দপাড়া থেকে শুরু করে বাংলাদেশের মহামুনিতে গিয়ে যুক্ত হবে সেতুটি৷ এদিকে, বাংলাদেশের অংশের অপ্রোচ রোড চট্টগ্রাম মহাসড়কের সাথে যুক্ত হবে৷ এপাড়ের এপ্রোচ রোডটি আগরতলা-সাব্রুম মহাসড়কের সাথে যুক্ত হবে৷ তিনি জানিয়েছেন, সেতু নির্মাণ নিয়ে এদিন সাব্রুম ডাক বাংলোতে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ তাতে সাব্রুমের বিধায়িকা রীতা কর মজুমদার সহ মহাসড়ক আধিকারীক, পূর্ত দপ্তরের বাস্তুকার এবং নির্মাণকারী সংস্থার কর্মকর্তারা ছিলেন৷ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেণি নদীর উপর সেতু নির্মাণ কাজ সমাপ্ত হবে বলে শ্রীচৌধুরী আশা প্রকাশ করেন৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top