News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮, রাতভর বৃষ্টিতে ঠান্ডা হল রাজধানী
Image

সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮, রাতভর বৃষ্টিতে ঠান্ডা হল রাজধানী

নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): গত কয়েকদিন ধরে অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন দিল্লিবাসী| নিরুপায় হয়ে দহণজ্বালায় জ্বলতে হচ্ছিল| অবশেষে বৃহস্পতিবার গভীররাত থেকে শুরু হওয়া বৃষ্টি স্বস্তি দিল রাজধানীর বাসিন্দাদের| বৃষ্টি হতেই তাপমাত্রা নামল বেশ খানিকটা| আবহাওয়া দফতরের এক কর্তা জানিয়েছেন, সফদরগঞ্জ, লোধি রোড, পালাম এবং আয়ানগর এলাকায় রাতভর যথাক্রমে ১৮ এমএম, ২১.২ এমএম, ২৫.৯ এমএম এবং ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে| রাত ২টো থেকে শুক্রবার ভোর ৫টা পর‌্যন্ত একনাগাড়ে বৃষ্টিপাত হয় রাজধানীজুড়ে|
বৃহস্পতিবারই দিল্লির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৯.৬ এবং ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস| রাতভর বৃষ্টিপাতের পর শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ২১.৮ ডিগ্রি সেলসিয়াসে| বৃষ্টি হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দিল্লিবাসী|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top