নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): গত কয়েকদিন ধরে অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন দিল্লিবাসী| নিরুপায় হয়ে দহণজ্বালায় জ্বলতে হচ্ছিল| অবশেষে বৃহস্পতিবার গভীররাত থেকে শুরু হওয়া বৃষ্টি স্বস্তি দিল রাজধানীর বাসিন্দাদের| বৃষ্টি হতেই তাপমাত্রা নামল বেশ খানিকটা| আবহাওয়া দফতরের এক কর্তা জানিয়েছেন, সফদরগঞ্জ, লোধি রোড, পালাম এবং আয়ানগর এলাকায় রাতভর যথাক্রমে ১৮ এমএম, ২১.২ এমএম, ২৫.৯ এমএম এবং ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে| রাত ২টো থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত একনাগাড়ে বৃষ্টিপাত হয় রাজধানীজুড়ে|
বৃহস্পতিবারই দিল্লির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৯.৬ এবং ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস| রাতভর বৃষ্টিপাতের পর শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ২১.৮ ডিগ্রি সেলসিয়াসে| বৃষ্টি হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দিল্লিবাসী|

সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮, রাতভর বৃষ্টিতে ঠান্ডা হল রাজধানী
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















