News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে বিধ্বংসী আগুন, সম্পূর্ণ ভস্মীভূত ২৭ তলা বহুতল
Image

পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে বিধ্বংসী আগুন, সম্পূর্ণ ভস্মীভূত ২৭ তলা বহুতল

লন্ডন, ১৪ জুন (হি.স.): বিধ্বংসী আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেল পশ্চিম লন্ডনের একটি ২৭ তলা বহুতল| স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত সওয়া ১টা নাগাদ পশ্চিম লন্ডনের লেটিমার রোডে অবস্থিত গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ আগুন লাগে| দ্রুত আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বহুতলের বিভিন্ন তলে| লেলিহান শিখা গ্রাস করে গোটা বহুতলটিকেই| বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ৪০টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পেঁৗছন অন্তত ২০০ জন দমকল কর্মী| যুদ্ধকালীন তত্পরতায় চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ| বহুতলে আটকে পড়া বহু মানুষকে ইতিমধ্যে বাঁচিয়েছেন দমকল কর্মীরা|

উচ্চপদস্থ এক দমকল কর্তা জানিয়েছেন, বহুতলের ৩ তলা থেকে ২৭ তলা পর‌্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে| বেশিরভাগ জানলা থেকে আগুনের শিখা দেখা গিয়েছে| আগুনের প্রচণ্ড উত্তাপের জেরে টাওয়ারের দেওয়ালে ফাটল দেখা গিয়েছে| ২৭ তলার গ্রেনফেল টাওয়ারে মোট ১২০টি ফ্ল্যাট রয়েছে| এখনও পর‌্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| আগুন লাগার কারণ এখনও পর‌্যন্ত জানা যায়নি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top