News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কাজকর্ম নিয়ে সরব এলাকাবাসী, উত্তেজনা, মারধরে জখম চার
Image

কদমতলায় অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কাজকর্ম নিয়ে সরব এলাকাবাসী, উত্তেজনা, মারধরে জখম চার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৩ জুন৷৷ উত্তরে কদমতলা ব্লকাধীন পশ্চিম মধ্য রাজনগর অঙ্গনওয়াড়ী কেন্দ্রের মিড-ডে মিল ও সেন্টার খোলাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা৷ আহত চার৷ দীর্ঘদিন ধরে দক্ষিণ রাজনগর অঙ্গনওয়াড়ী কেন্দ্রের মিড-ডে মিল ও পঠন পাঠন নিয়ে স্থানীয় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ক্ষোভ ছিল অঙ্গনওয়াড়ী কেন্দ্রের শিক্ষিকা সাকিনা বেগম ও রাধুনি লুবনা বেগমের উপর৷ এলাকাবাসী ও স্থানীয় অভিভাবকদের অভিযোগ প্রতিনিয়ত সুকল কামাই করে থাকে শিক্ষিকা ও হেল্পার৷ তাছাড়া কোন মিড-ডে-মিল হয় ঐ অঙ্গনওয়াড়ী কেন্দ্রে৷ দীর্ঘ একমাস যাবৎ ঐ অঙ্গনওয়াড়ী কেন্দ্রটি বন্ধ৷ অথচ এভাবে এর পূর্বেও বহুবার সরকারী বন্ধ ছাড়াই উনারা মর্জিমাফিক বন্ধ করে রেখেছেন৷ হেল্পার লুবনা বেগম সাপ্তাহে দু একদিন অঙ্গনওয়াড়ী কেন্দ্রে আসলেও শিক্ষিকার দেখা পাওয়া যায়না৷ যদিও সকাল ৭টা থেকে ১০ টা পর্যন্ত কেন্দ্র খোলা থাকার কথা৷ কিন্তু হেল্পার মর্জিমাফিক বেলা ১০-১১ টায় কেন্দ্রে উপস্থিত হন৷ তখন কেন্দ্রটির আশপাশে কোন ছাত্র-ছাত্রী থাকলে তাদেরকে ডেকে এনে কিছু চাল ও ডাল তাদেরকে দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেন৷ এলাকাবাসীর আরও অভিযোগ ০৪/০২/২০১২ ইং তারিখে পশ্চিম মধ্য রাজনগর অঙ্গনওয়াড়ী কেন্দ্রটি স্থাপিত হলেও আজ পর্যন্ত ঐ সুকলে ভালোভাবে পাঠদান হয়নি এমন কি মিড ডে মিলের খিচুরী দেওয়া হয়নি ছোট ছোট ছাত্র-ছাত্রীদের৷ এলাকাবাসী ও অভিভাবকরা বার বার অভিযোগ করে ক্লান্ত৷ লাল ঝান্ডার নিচে থাকা শিক্ষিকা ও হেল্পারের কোন টনক পড়েনি৷ উনাদের মর্জিমাফিক চালাছেন ঐ কেন্দ্রটি৷ আর হাফিজ করছেন ছোট ছোট ছাত্র-ছাত্রীদের খাদ্য সামগ্রী৷ যদি ওরা কোনদিন মন চাইলে উনারা মিড ডে মিল ছাত্র-ছাত্রীদের দিয়ে থাকেন কিন্তু সেই মিড ডে মিল ছাত্র-ছাত্রীরা খেতে পারেনা বলেও অভিযোগ করেন অভিভাবকরা৷ দীর্ঘ একমাস বন্ধ রাখার পর আজ যখন কেন্দ্রের শিক্ষিকা ও হেল্পার অর্থাৎ রাধুনী অঙ্গনওয়াড়ী কেন্দ্রে আসেন তখন স্থানীয় জনগন ও অভিভাবকগণ উত্তেজিত হয়ে শিক্ষিকা সাকিনা বেগম ও রাধুনী লুবনা বেগমকে সুকল ঘরের ভেতরে রেখে বাইরে প্রতিবাদ শুরু করেন৷ তাদের একটাই দাবী কদমতলা সুসংহত শিশু উন্নয়ন সেবা প্রকল্পের আধিকারিককে ঘটনাস্থলে আসতে হবে৷ অতি সত্ত্বর শিক্ষিকা ও হেল্পারকে আইনত শাস্তি প্রদান করে বরখাস্থ করতে হবে এবং ঐ অঙ্গনওয়াড়ী কেন্দ্রে নতুন শিক্ষিকা ও হেল্পার নিযুক্তি করতে হবে৷
অপরদিকে সুকল ঘরে তালাবন্ধি থাকা শিক্ষিকা স্বামীকে মোবাইলে যোগে বিস্তারিত জানানো স্বামী গীয়াস উদ্দিন উনার আত্মীয় পরিজন নিয়ে দা, লাঠি, সাবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন৷ সেই সময় কূর্তী গ্রাম পঞ্চায়েতের স্থানীয় প্রধান ঘনটাস্থলে এসে উত্তেজিত জনগন অভিবাবক ও শিক্ষিকার স্বামীকে বোঝিয়ে সীমাংসায় শেষ করে দেবেন বলে জানান৷ কিন্তু শিক্ষিকার স্বামী স্থানীয় জনগন ও অভিভাবকদের উপর আক্রমণ চালায়৷ আর তাতে স্থানীয় জনগন ও অভিভাবকদের মধ্যে ৪ জন গুরুত্বর ভাবে আহত হন৷ পরে অবস্থা বেগতিক দেখে কদমতলা থানাতে খবর দিলে পালিয়ে যায় শিক্ষিকার স্বামী ও আত্মীয় পরিজনরা এমনটাই গ্রামবাসীদের অভিযোগ৷ কদমতলা থানার পুলিশ ঘনটাস্থলে এসে দুটি দা জব্ধ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে৷ পাশাপাশি আহত মসব আলী, রিয়াসদ আলী, আনফর আলী ও শরীফ উদ্দিনকে কমদতলা গ্রামীণ হাসপাতালে পাঠিয়ে দেয়৷ চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কা জনক দেখে সকলকে ধর্মনগর জেলা হাসপাতালে প্রেরণ করেছে৷
এদিকে গ্রামবাসীদের বক্তব্য প্রথমে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান কদমতলা সিডিপিও এবং সংবাদ কর্মীদের খবর দিতে বাধা দেয়৷ এমনকি পুরো বিষয়টি আপোসে মীমাংসা করে দেবেন বলেও জানান৷ কিন্তু তারপরও নিরিহ জনগন ও অভিভাবকদের উপর আক্রমণ চালায় শিক্ষিকার স্বামী ও তার আত্মীয় পরিজনরা৷ গ্রামবাসীরা আরও জানান বর্ষা কালে অল্প বৃষ্টিপাত হলেই প্লাবিত হয়ে পড়ে গোটা মধ্য রাজনগর গ্রাম৷ রাস্তাঘাট সহ এই অঙ্গনওয়াড়ী কেন্দ্রটিও জলে প্লাবিত হয়ে পড়ে৷ আর সেই সুযোগকে কাজে লাগিয়ে সুকল কামাই করে শিক্ষিকা ও রাধুনী৷ তাই স্থানীয় গ্রামবাসী ও অভিভাবকদের একটাই দাবী পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ শাস্থি প্রদান করেন৷ না হলে আগামী দিনে উনারা ভয়ংকর আন্দোলন গড়ে তুলবেন৷ এই ঘনটা সংঘটিত হওয়ার পর গোটা কদমতলা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top