News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ঐকমত্যে পৌঁছতে সব দলের সঙ্গেই কথা বলবে বিজেপি : বেঙ্কাইয়া নাইডু
Image

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ঐকমত্যে পৌঁছতে সব দলের সঙ্গেই কথা বলবে বিজেপি : বেঙ্কাইয়া নাইডু

নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.) : গণতন্ত্রের স্বার্থরক্ষায় আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ঐকমত্যে পৌঁছতে সব দলের সঙ্গেই কথা

বেঙ্কাইয়া নাইডু

বলবে বিজেপি| মঙ্গলবার এমনটাই জানালেন বেঙ্কাইয়া নাইডু | তিনি জানান, দলের সভাপতি অমিত শাহর সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে তাঁর| এবার কমিটির বাকি সদস্যরা বিরোধীদের সঙ্গেও কথা বলবে| সোমবার বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ঘোষণা করেন যে, রাজনাথ সিং, অরুণ জেটলি ও বেঙ্কাইয়া নাইডুকে নিয়ে গঠিত একটি প্যানেল রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে শরিক ও বিরোধীদের সঙ্গে আলোচনা করবে|
তিনি বলেন, আমরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছি| আমরা শাসক দল| বৃহত্তর ঐকমত্য আনতে সকলকে পাশে নেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য| আমরা তাদের সমর্থন চাইব| নাইডু মনে করিয়ে দেন, যাই করা হবে গণতন্ত্রের স্বার্থরক্ষাকে মাথায় রেখেই | যদিও, নাম না করে বিরোধীদের উদ্দেশ্যে নাইডু বলেন, জনতার রায় এই সরকারের সঙ্গে, সকলের (বিরোধীদের) উচিত জনতার রায়কে সম্মান করা| প্রসঙ্গত, বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই| উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির মেয়াদ শেষ হচ্ছে ১০ অগস্ট| নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন হবে ১৭ জুলাই| গণনা ২০ জুলাই|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top