নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী৷ ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানার অধীন গাবারিয়াঢেপা গ্রামে সোমবার দুপুর বারোটা নাগাদ৷ মৃতার নাম আশা বেগম৷ বয়স পয়তাল্লিশ৷
সংবাদে প্রকাশ, পারিবারিক বিবাদের জেরে মামিন মিয়া (৬২) এদিন দুপুরে নিজ বাড়িতেই ধারালো দা দিয়ে কুপিয়ে খুন করেছে স্ত্রী আশা বেগমকে৷ রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফেলে রেখে সে পালিয়ে যায়৷ আশেপাশের লোকজন সোনামুড়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়৷ জানা গিয়েছে আশা বেগম প্রথমা স্ত্রী মামিন মিয়ার৷ দ্বিতীয়া আলিয়া খাতুন (৩৫) এর সাথে আশা বেগমের মনমালিন্য লেগেই থাকত৷ এরই জেরে বিবাদ প্রায়ই হত৷ তাই এদিন বিবাদের মধ্যে মামিন মিয়া তার প্রথমা স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
স্ত্রীকে কুপিয়ে হত্যা করে গা ঢাকা দিল ষাটোর্দ্ধ স্বামী
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















