News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তা সংস্কার ও পানীয় জলের দাবীতে জম্পুইজলায় অবরোধ
Image

রাস্তা সংস্কার ও পানীয় জলের দাবীতে জম্পুইজলায় অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ পরিশ্রুত পানীয় জল, রাস্তাঘাট সহ নানা সমস্যায় জর্জরিত সূর্যমণিনর বিধানসভার অধীন জম্পুইজলা৷ প্রশাসনের তরফ থেকে কোন হেলদোল নেই৷ তারই প্রতিবাদে সোমবার প্রতিবাদমুখর হয়ে উঠে এলাকার জনগণ৷ যদিও প্রতিবাদের কান্ডারীরা হলেন বিজেপির স্থানীয় নেতৃত্বরা৷ এদিন আগরতলা-জম্পুইজলা সড়ক অবরোধ করা হয় সকাল দশটা নাগাদ৷ স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি লঙ্ঘন করছেন৷ প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সকালবেলায় সড়ক অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়৷ প্রচুর সংখ্যায় যানবাহন আটকা পড়ে যায় উভয় দিকে৷ এলাকাবাসীর অভিযোগ, রাস্তা সংস্কারের জন্য বহুবার এস্টিমেট করা হলেও কাজ এখনো শুরু হয়নি৷ পরিশ্রুত পানীয় জলের সমস্যায় ভোগছেন প্রমীলারা৷ এই সব সমস্যা নিয়ে আন্দোলনে সামিল হন তারা৷ অবরোধের খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ এবং মহকুমার পদস্থ আধিকারীকরা ঘটনাস্থলে পৌঁছে৷ রাস্তা সংস্কার এবং পানীয় জলের সুব্যবস্থা করার আশ্বাস পেয়ে অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়৷ তবে, আশ্বাস মোতাবেক যদি সমস্যার সমাধান না করা হয়, তাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে হুশিয়ারী দিয়েছেন বিজেপির স্থানীয় নেতৃত্বরা৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top