News Flash

  • Home
  • Uncategorized
  • বিচারপতির অভাবে বিলম্বিত হচ্ছে বিচার প্রক্রিয়া ঃ মুখ্যমন্ত্রী
Image

বিচারপতির অভাবে বিলম্বিত হচ্ছে বিচার প্রক্রিয়া ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ পর্যাপ্ত সংখ্যক বিচারপতির অভাবে বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে৷ তাতে গণতন্ত্র দূর্বল

সোমবার ত্রিপুরা হাইকোর্ট কেইস ইনফরমেশন সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার বক্তব্য রাখেন, মঞ্চে মুখ্য বিচারপতি টি ভাইপেই, বিচারপতি শুভাশিষ তলাপাত্র৷ ছবি নিজস্ব৷

হবে এবং ক্রমেই বিচার ব্যবস্থার প্রতি মানুষের আকর্ষণও কমবে৷ সোমবার ত্রিপুরা হাইকোর্ট কেইস ইনফরমেশন সিস্টেম (সিআইএস), ন্যাশনাল কোর ভারশন ১০ পদ্ধতির আনুষ্ঠানিক সূচনা করে এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ সাথে তিনি মহিলাদের উপর সংঘটিত অপরাধ কমিয়ে আনতে বিচারপতি, বিচারক এবং জুডিশিয়ারি অফিসারদের আরো সক্রিয় ভূমিকা গ্রহণ করার আহ্বান জানান৷ একাজে আইনজীবীদের সহযোগিতাও চেয়েছেন মুখ্যমন্ত্রী৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থায় যে নতুন পদ্ধতি সংযোজিত হয়েছে তা বিচার প্রক্রিয়ায় নিঃসন্দেহে খুবই সহায়ক ভূমিকা নেবে৷ কিন্তু, বিলম্বিত বিচার প্রক্রিয়া নিয়ে এখন বিশেষভাবে ভাবনার সময় এসেছে৷ তিনি বলেন, এ রাজ্যে বহু মামলা এখনো নিস্পত্তির অপেক্ষায় রয়েছে৷ আগের তুলনায় সংখ্যা অনেক কমেছে, কিন্তু এখনো প্রচুর মামলা আদালতগুলিতে পড়ে রয়েছে৷ তাঁর প্রশ্ণ, দীর্ঘদিন বিচারের অপেক্ষায় মামলা কেন পড়ে থাকবে৷ তিনি মনে করেন, বিলম্বিত বিচার প্রক্রিয়ার মূল কারণ পর্যাপ্ত সংখ্যক বিচারপতির অভাব৷ বিভিন্ন স্তরেই বিচারপতির যথেষ্ট অভাব রয়েছে৷ এই সমস্যার সমাধানে তাঁর ধারণা, চলমান পদ্ধতিতে সামান্য পরিবর্তন, সম্প্রসারণ এবং উৎকর্ষতা বাড়ানোর প্রয়োজন রয়েছে৷ পাশাপাশি বিচারপতি নিয়োগের পদ্ধতি আরো সহজসাধ্য করা দরকার বলেও তিনি মনে করেন৷ কারণ, এই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে কেবলমাত্র আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে নতুন পদ্ধতি চালু করলেই মূল সমস্যার সমাধান হবে না, দৃঢ়তার সাথে জানান মুখ্যমন্ত্রী৷
তিনি বলেন, বহু মামলা আদালতে বছরের পর বছর ধরে নিষ্পত্তির অপেক্ষায় পড়ে আছে, এমন অনেক তিক্ত অভিজ্ঞতা তাঁর রয়েছে৷ কোন কোন মামলা দীর্ঘ ২৫ বছর ধরে নিষ্পত্তি হয়নি৷ তাই, এই বিষয়গুলিকে গুরুত্ব না দেওয়া হলে ক্রমেই বিচার ব্যবস্থার প্রতি মানুষের আকর্ষণ কমে যাবে৷ তাতে গণতন্ত্র দূর্বল হয়ে পড়বে বলে মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন৷ এজন্য তিনি এই সমস্যার সমাধানে বিশেষভাবে মনোযোগ দিতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন৷
এক্ষেত্রে সুপ্রিম কোর্ট, ভারত সরকার সাথে কেন্দ্রীয় আইন মন্ত্রককে গুরুত্ব দিতে হবে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন৷ রাজ্যের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ত্রিপুরা হাইকোর্টে মুখ্য বিচারপতি সহ চারজন বিচারপতি ছিলেন৷ কিন্তু এখন দীর্ঘদিন ধরে দুইজন বিচারপতির আসন খালি পড়ে রয়েছে৷ তাঁর ধারণা, ত্রিপুরা হাইকোর্ট এবিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে৷ কিন্তু, তা সত্বেও কেন এখনো দুইজন বিচারপতির আসন খালি পড়ে রয়েছে তা তিনি বুঝে উঠতে পারছেন না৷ অবশ্য বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ভারত সরকার এবং সুপ্রিম কোর্টের মধ্যে বিতর্ক দীর্ঘদিনের, সেকথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এবিষয়ে অনেকগুলি প্রশ্ণ তুলেছিলেন৷ তার একটিরও উত্তর আজ পর্যন্ত মানুষ জানতে পারেননি৷ তা সত্বেও মুখ্যমন্ত্রী চাইছেন, বিলম্বিত বিচার প্রক্রিয়ার সমস্যার সমাপ্তি হওয়া উচিৎ৷
মুখ্যমন্ত্রী এদিন রাজ্যে মহিলাদের উপর সংঘটিত অপরাধ কমিয়ে আনার বিষয়েও গুরুত্বারোপ করেন৷ তিনি মহিলাদের উপর সংঘটিত অপরাধ কমিয়ে আনতে জুডিশিয়ারি অফিসার, বিচারক ও বিচারপতিদের আরো সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান৷ একাজে সহযোগিতায় আইনজীবীরাও এগিয়ে আসুক তা চাইছেন তিনি৷ মুখ্যমন্ত্রী এদিন তদন্তকারী সংস্থা এবং মামলা পরিচালনা যাঁরা করেন তাঁদের উৎকর্ষ বাড়ানো কিভাবে সম্ভব সে বিষয়ে পরামর্শ চেয়েছেন৷
এদিকে, অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি টি ভাইপেই বলেন, গন্ডাছড়া, কাঞ্চনপুর ও লংতরাইভ্যালী ব্যতীত রাজ্যের সমস্ত আদালতে কেইস ইনফরমেশন সিস্টেম পদ্ধতির চালু করা হয়েছে৷ অবশিষ্ট তিনটি আদালতেও চালু করার কাজ চলছে৷ শীঘ্রই শুরু হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ স্বাগত বক্তব্যে বিচারপতি শুভাশিস তলাপাত্র বলেন, নতুন সংযোজিত পদ্ধতিতে বিশ্বের যেকোন প্রান্ত থেকে মামলা সংক্রান্ত সমস্ত তথ্য জানা যাবে৷ ইন্টারনেটের সাহায্যে সহজ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সুবিধা সম্পর্কেও তিনি বিস্তারিত তুলে ধরেন৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top