News Flash

  • Home
  • Uncategorized
  • নিম্নচাপের জেরে টানা বর্ষণে রাজ্যে জনজীবন বিপর্যস্ত
Image

নিম্নচাপের জেরে টানা বর্ষণে রাজ্যে জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে টানা বর্ষণে রাজ্যে জনজীবনে বিরাট প্রভাব পড়েছে৷

রাজধানী আগরতলা জলমগ্ণ৷

সোমবার সারাদিনে ২৯৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সিপাহীজলা জেলায়৷ গত ২৪ ঘন্টায় রাজ্যে ৫৪৬ এমএম বৃষ্টিপাত হয়েছে বলে অবহাওয়া দপ্তর জানিয়েছে৷
এদিকে, টানা বর্ষণে নদীগুলির জলস্তর বেড়ে গেছে৷ রাজধানী আগরতলায় বিভিন্ন এলাকা জলমগ্ণ হয়ে পড়েছে৷ সোমবার দিনভর ভারি বর্ষণে পথচলতি মানুষ ভিষণ সমস্যায় পড়েছেন৷ বিমান বন্দর স্থিত আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার এবং বুধবারও বৃষ্টিপাত হবে৷ তবে, পরিমান কিছু কমবে৷ আগামি দু’দিন দিনের বেলা বৃষ্টিপাত হবে৷ রাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তেমন নেই৷ আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস৷ মঙ্গলবার তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে৷
এদিকে, নদীগুলির নিকটবর্তী আবাসিকদের সতর্ক থাকতে প্রশাসনের তরফে বলা হয়েছে৷ আগামী ৪৮ ঘন্টায় পূর্বোত্তরে ত্রিপুরা সহ আসাম, মেঘালয় এবং সিকিমে ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top