News Flash

  • Home
  • Uncategorized
  • তপ্ত মান্দাসৌরে ঢোকার চেষ্টা, গ্রেফতার হার্দিক প্যাটেল
Image

তপ্ত মান্দাসৌরে ঢোকার চেষ্টা, গ্রেফতার হার্দিক প্যাটেল

মান্দাসৌর, ১৩ জুন (হি.স.): কৃষক মৃতু্যতে এখনও টগবগ করে ফুটছে মধ্যপ্রদেশের মান্দাসৌর| এই পরিস্থিতিতে তপ্ত মান্দাসৌরে ঢুকতে গিয়ে গ্রেফতার হলেন পতিদার আনামত নেতা হার্দিক প্যাটেল| পুলিশের গুলিতে নিহত কৃষক পরিবারকে সমবেদনা জানাতে, সমর্থকদের নিয়ে মঙ্গলবার মান্দাসৌরের উদ্দেশ্যে রওনা দেন হার্দিক| কিন্তু সেই চেষ্টা ফলপ্রসু হয়নি| মধ্যপ্রদেশ-রাজস্থান সীমান্তের কাছে নিমুচ থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ| হার্দিককে গ্রেফতারির প্রেক্ষিতে পুলিশের তরফে দাবি করা হয়েছে, নিমুচে ১৪৪ ধারা জারি হয়েছে| চারজনের বেশি মানুষকে জটলা পাকাতে পারবেন না| হার্দিক তো দলবল নিয়ে ঝামেলা বাঁধাতে যাচ্ছিলেন|
হার্দিক অবশ্য জানিয়েছেন, ‘আমি সন্ত্রাসবাদী নই| লাহোর থেকে আসিনি| ভারতীয় হিসেবে দেশের সর্বত্র যাওয়ার অধিকার আছে| কিন্তু সরকারের নির্দেশে আমাকে মান্দাসৌরে ঢুকতে দিচ্ছে না পুলিশ|’ উল্লেখ্য, চলতি মাসের ৮ তারিখ মান্দাসৌরে ঢোকার আগে গ্রেফতার হন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী-ও

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top