News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড় বৃষ্টিতে সিপাহীজলা জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, গাছ ভেঙ্গে জাতীয় সড়ক স্তব্ধ, যাত্রী দুর্ভোগ চরমে
Image

ঝড় বৃষ্টিতে সিপাহীজলা জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, গাছ ভেঙ্গে জাতীয় সড়ক স্তব্ধ, যাত্রী দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ জুন৷৷ সোমবার সকালে চড়িলাম ফরেষ্ট অফিস সংলগ্ণ এলাকায় টানা ঝড় বৃষ্টিতে আগরতলা-

সোমবার চড়িলামে জাতীয় সড়কে গাছ ভেঙ্গে পড়ে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ ছবি নিজস্ব৷

সাব্রুম জাতীয় সড়কের উপর বিশাল বড় একটি গাছ ভেঙ্গে পড়ে স্তব্ধ হয়ে পড়ে যানচলাচল৷ প্রবল বৃষ্টি ও ঝড়ের তান্ডবের কারনে সিপাহীজলা জেলার বিভিন্ন প্রান্তে ঘরবাড়ি, গাছপালা ভেঙ্গে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ ফসলেরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে কৃষকদের মুখ থেকে৷ পাশাপাশি বিদ্যুতের তার ছিড়ে পড়েছে বহু স্থানে৷ ঝড় বৃষ্টিতে জেলায় জনগণের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে৷ এইদিকে তুফানে ভয়ংকর রূপ ধারন করে  জাতীয় সড়কে গাছ ভেঙ্গে পড়ে স্তব্ধ হয়ে যায় টানা দুঘন্টা৷ পরবর্তী সময়ে সিপাহীজলা অভয়ারণ্যের বনকর্মীদের এবং এলাকার কিছু মানুষের চেষ্টায় গাছটি কেটে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে৷ অন্যদিকে যখন জাতীয় সড়ক স্তব্ধ তখন যান চালকরা গাড়ি ঘুরিয়ে নিয়ে বিশালগড়ের ইলেন্ট্রিক অফিস দিয়ে লালসিংমুড়া রাস্তা হয়ে কানাইবাড়ী ভায়া ফরেষ্ট অফিসের সামনের জাতীয় সড়কে এসে উদয়পুরে যায়৷ ছোট গাড়িগুলো অফিস কর্মচারীদের অফিসটাইমে পৌঁছানোর জন্য বিকল্প রাস্তা বেছে নেয় গ্রামীন সড়ক৷ আটকা পড়ে যায় বহু ছোট গাড়ি৷ এতেও বেড়ে যায় যাত্রী দুর্ভোগ৷ তাছাড়া কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ছিল আজ পরীক্ষা৷ তারা পায়ে হেঁটে অভয়ারন্যের রাস্তাদিয়ে বিশালগড়ে গিয়ে আগরতলা গাড়িতে ওঠে পরীক্ষা দিতে যায়৷ টানা দুঘন্টা চরম আকার ধারন করেছে জনজীবনে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top