নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ শহর আগরতলা ও শহরতলীর বিভিন্ন এলাকায় চোরের উপদ্রব বেড়ে গিয়েছে৷ দিনে রাতে দোকান ও বাড়ি ঘরে হানা দিচ্ছে চোরের দল৷ পুলিশের ভূমিকায় অসন্তোষ জনমনে৷ রাত্রীকালীন পুলিশী টহল নিয়েও প্রশ্ণ তুলেছেন শহরবাসী৷
প্রতিরাতে কোথাও না কোথা্য চুরির ঘটনা ঘটছে৷ শহর আগরতলা ও শহরতলীতে সমান্তরাল ভাবে চুরি হচ্ছে৷ সোমবার রাতে ইন্দ্রনগর সৎসঙ্গ চৌমুহনী এলাকার এক মুদির দোকানে হানা দেয় চোরের দল৷ অন্যদিকে, শহরতলীর মলয়নগর এলাকায় পরপর চারটি দোকানে চুরি হয় একই রাতে৷ দুটি চুরির ঘটনায় প্রায় সাত লক্ষ টাকার মালপত্র ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে চোরের দল৷ ইন্দ্রনগরের মুদি দোকানের মালিক চুরির ঘটনায় সম্পূর্ণ রূপে মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন৷ অন্যদিকে মলয়নগর সোনালী সংঘ এলাকায় পাঁচটি দোকানে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ পুলিশের টহল নিয়ে প্রশ্ণ তুলেছেন সংশ্লিষ্ট এলাকার জনগণ৷

আগরতলা ও শহরতলীর পৃথক স্থানে চুরি, পুলিশের ভূমিকায় জনমনে ক্ষোভ
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















