News Flash

  • Home
  • Uncategorized
  • নিম্নমানের কাজ, বরাদ্দ অর্থ আত্মসাৎ করছে একাধিক ভুয়া এডজাস্টমেন্ট
Image

নিম্নমানের কাজ, বরাদ্দ অর্থ আত্মসাৎ করছে একাধিক ভুয়া এডজাস্টমেন্ট

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১১ জুন৷৷ একই কাজের জন্য বার বার এডজাস্টমেন্ট দেখিয়ে লক্ষ লক্ষ টাকা লুটে খাচ্ছে সংস্থার কর্মকর্তা ও শাসক দলের রাঘব বোয়ালরা৷ এর ফলে ড্রেইন নির্মাণ হচ্ছে অত্যন্ত নিম্মমানের৷ কখন নির্মাণ কাজের সমাপ্তি হবে বলতে পারছে না সংস্থার কর্তারা৷ যেভাবে কাজ চলছে যে কোন সময় ড্রেইন শেষ হওয়ার আগে ভেঙ্গে পড়তে পারে বলে আশঙ্কা করছে এলাকার জনগণ৷ খবরে জানা যায় চড়িলাম বাজার শেড থেকে সুকল সংলগ্ণ এলাকা পর্যন্ত রাস্তার পাশে ড্রেইন নির্মাণ চলছে৷ এই নির্মাণ কাজটিকে কেন্দ্র করে শাসক দলের একাংশ রাঘব বোয়াল ও সংস্থার কিছু কর্মকর্তা লক্ষ লক্ষ টাকা লুটে খাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ৷ তাদের অভিযোগে জানা যায়, এই নির্মাণ কাজটি এক সময় গ্রীফ কোম্পানীর অধীনে ছিল৷ কিন্তু প্রায় ৫ মাস আগে এই কাজটি গ্রীফ কোম্পানি থেকে কেএমসি নামক অন্য একটি কোম্পানির হাতে চলে আসে৷ গ্রীফ কোম্পানির হাতে থাকার সময় তেমন সন্দেহ ছিল না৷ কিন্তু কেএমসি সংস্থাটি দায়িত্ব নিতেই নিম্মমানের কাজ শুরু করে৷ এই সংস্থার কর্মকর্তারা শাসক দলের রাঘব বোয়ালদের সাথে মিলে এই কাজের বরাদ্দ টাকা লুটে খাচ্ছে বলে অভিযোগ৷ অভিযোগে আরো জানা যায়, এই ড্রেইন নির্মাণে ইট, বালি সিমেন্ট ও রড ব্যবহার করা হচ্ছে নিম্মমানের৷ সিমেন্ট ও বালির মিশ্রনেও রয়েছে সন্দেহ৷ ফলে ড্রেইন নির্মাণ শেষ হওয়ার আগেই ভেঙ্গে পড়ার আশঙ্কা করছে এলাকাবাসী৷ সব কিছু জেনে শুনে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না কারন এলাকার শাসক দলের রাঘব বোয়ালদের মদতেই হচ্ছে নিম্মমানের ড্রেইন নির্মাণ৷ এলাকাবাসী জানায় গত দুমাস আগে একবার ড্রেইন নির্মাণ করা হয়৷ কয়েক দিনের বৃষ্টিতে সেই ড্রেইন ভেঙ্গে পড়ে যায়৷ পুনরায় একই কাজ এডজাষ্টমেন্ট দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে বলে অভিযোগ৷ রাঘব বোয়ালদের সাথে সংস্থার কর্মকর্তারা কাধে কাধ মিলিয়ে লুটের বাণিজ্য শুরু করেছে৷ ফলে কতটুকু ড্রেইন নির্মাণ হবে তা নিয়ে এলাকাবাসীর সন্দেহ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top