News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে বন্য হাতির তান্ডব এসপিও ক্যাম্পে, গুরুতর জওয়ান
Image

কল্যাণপুরে বন্য হাতির তান্ডব এসপিও ক্যাম্পে, গুরুতর জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ বন্য হাতির শিকার এবার এসপিও ক্যাম্প৷ ঘটনা কল্যাণপুর থানা এলাকার উত্তর মহারাণী এডিসি ভিলেজের কিরণ মালা এসপিও ক্যাম্পে৷ নিজের প্রাণ বাঁচাতে গিয়ে আহত এক এসপিও জওয়ান৷ তার নাম শ্রীনিবাস সরকার৷ শনিবার গভিল রাতে বন্য হাতি তান্ডব চালায় ক্যাম্পে৷ ঐ ক্যামে ১২ জন এসপিও জওয়ন, ১ জন পুরুষ কনস্টেবল এবং একজন হাবিলদার রয়েছেন৷ তার তখন সাড়ে দশটা৷ কেউ ডিউটিতে তো কেউ ঘুমিয়ে ছিলেন৷ হঠাৎ কয়েকটি বিকট আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখেন একটি বন্য হাতি তাদের ঘরে রাখা আসবাবপত্র তছনছ করে দিচ্ছে৷ নিজেদের প্রাণ বাঁচাতে সবাই এদিক ওদিক ছুটতে থাকেন৷ এমন সময় শ্রীনিবাস সরকার নামে এসপিও জওয়ান পড়ে গিয়ে হাতে পায়ে প্রচন্ড আঘাত পান৷ বর্তমানে তাঁর চিকিৎসা চলছে৷ রাতেই খবর পয়ে ঢাল তলোয়ারহীন দপ্তরের কর্মীরা হাজির হয় এবং হাতিকে তাড়িয়ে দেয়৷ বন দপ্তরের কর্মীরা ফিরে আসার সময় এসপিও ক্যাম্পের জওয়ানদের হাতে দুই প্যাকেট বাজি দিয়ে আসেন৷ বন দপ্তরের কর্মীরা এসপিওদের বলেছেন, হাতি আসলে বাজি পুড়িয়ে দেওয়ার জন্য৷ বাজির শব্দে নাকি হাতি পালিয়ে যাবে৷ প্রসঙ্গত, কয়েকদিন আগে কল্যাণপুরের পশ্চিম ঘিলাতলীতে বন্য হাতির দল তান্ডব চালায়৷ বাড়ি ঘরে ভাঙচুর করে৷ ফসলের ব্যাপক ক্ষতি করেছে৷ মূলতঃ নির্বিচারে বন ধবংসের ফলে খাদ্যের অভাবে বন্য হাতির দল লোকালয়ে চলে আসছে৷ আর সবকিছু তছনছ করে দিচ্ছে৷ এই বিষয়ে বন দপ্তরের কর্মীদের অবগত করা হলেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ এনিয়ে কল্যাণপুরের বিস্তীর্ণ এলাকার জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে৷ অবিলম্বে বন দপ্তর যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তার দাবী তুলেছেন ভুক্তভোগী জনগণ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top