News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে ঘায়েল ছয়জন, কুড়ি টাকার জন্য চলন্ত অটো থেকে ঝাঁপ দিয়ে বৃদ্ধার মৃত্যু
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে ঘায়েল ছয়জন, কুড়ি টাকার জন্য চলন্ত অটো থেকে ঝাঁপ দিয়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ উদয়পুর, ১০ জুন৷৷ বাধারঘাট থেকে আগরতলায় আসার সময় কেশব সংঘের কাছে একটি যাত্রীবাহী অটো থেকে এক ৬৫ বছরের বৃদ্ধা আচমকা ঝাঁপ দিয়ে রাস্তায় পরেন৷ ফলে ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়৷ মহিলার হাত থেকে পরে যাওয়াটা টাকা ধরতে তিনি অটো থেকে লাফ দিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে৷ মৃতার নাম পুষ্পরাণী শীল৷ বাড়ি আমতলী থানার অধীন সূর্যমণি নগরে৷ তিনি ডাক্তার দেখানোর জন্য আইজিএম হাসপাতালের উদ্দেশ্যে আসার জন্য অটোতে উঠেছিলেন৷
এদিকে, বড়জলার কাছে কোপারেটিভ সংলগ্ণ পঞ্চবটি এলাকায় একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন৷ জানা গিয়েছে, টিআর-০১-এবি-১৭১০ নম্বরের একটি ট্রিপার ট্রাক ও এইচআর-৫৫-ডি-৩৪১৮ নম্বরের বিএসএফের একটি সুকল বাসের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়৷ তাতে বাসের চালক সহ পাঁচজন আহত হয়েছে৷ তাদের জি বি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ দুটি গাড়িই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে৷
অন্যদিকে, উদয়পুর মহকুমার আর কে পুর থানার অধীন কুপিলং রামকৃষ্ণ আশ্রম সংলগ্ণ এলাকায় একটি বাইক ও বোলেরো গাড়ীর মুখোমুখী সংঘর্ষে আহত হয়েছে বাইক চালক৷ এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকার চারটা নাগাদ দ্রুতবেগে টিআর-০১-এক্স-১৮২৮ নম্বরের একটি বোলেরো গাড়ি উদয়পুর থেকে আগরতলার দিকে যাচ্ছিল৷ বিপরীত দিক থেকে যাচ্ছিল টিআর-০৩-জি- ৫৮৮৭ নম্বরের একটি বাইক৷ দুটির মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়৷ তাতে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন চালক আজাদ উদ্দিন৷ তার বাড়ি রাজধর নগরে৷ তাকে সেখান থেকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top