নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৯ জুন৷৷ বহিঃরাজ্য থেকে রাজ্যে আনা হল যুবকের মৃতদেহ৷ তার নাম আব্দুল রেজ্জাক৷ বাড়ী মেলাঘর থানার অধীন রাজীবনগরের লক্ষ্মণঢেপা গ্রামে৷ মৃতের পরিবার সূত্রে জানা যায় একমাস আগে আব্দুল রেজ্জাক কুয়েতে রোজগারের উদ্দেশ্যে দালাল মারফল দিল্লী যায়৷ আব্দুলের স্ত্রী ও শ্বশুর সমস্ত যোগাযোগ করিয়ে দেয় দালালের সাথে৷ আব্দুল দিল্লী গিয়ে কুয়েত না যাওয়ার জন্য বললে দালালের হাতে আক্রান্ত হতে হয়৷ পরে কলকাতা এয়ারপোর্টে ফিরে আসে৷ আব্দুলের শারীরিক অবস্থা দেখে বিমানবন্দরে কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়৷ বুধবার আব্দুলের ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের পাশের একটি রেল লাইনে৷ বারাসত থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে৷ পরে খবর দেওয়া হয় আব্দুল রেজ্জাকের বাড়িতে৷ পরিবারের লোকজন মৃতদেহ বাড়িতে নিয়ে আসে শুক্রবার৷ এদিকে, পরিবারের লোকদের অভিযোগ আব্দুল রেজ্জাককে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে৷ আর এই ঘটনার সাথে স্ত্রী ও শ্বশুর জড়িত থাকতে পারে বলে অভিযোগ৷ স্বামীর মৃত্যুর খবরে শোকাহত না হয়ে স্ত্রী রাসনা বেগম তার সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে যায়৷ সমস্ত সম্পত্তি বিক্রি করে দালালের হাতে দেড় লক্ষ টাকা তুলি দিয়েছিল স্ত্রী স্বামীকে কুয়েতে পাঠানোর জন্য৷

মেলাঘরের যুবকের রহস্যমৃত্যু কলকাতায়, সন্দেহে স্ত্রী ও শ্বশুর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















