News Flash

  • Home
  • Uncategorized
  • মেলাঘরের যুবকের রহস্যমৃত্যু কলকাতায়, সন্দেহে স্ত্রী ও শ্বশুর
Image

মেলাঘরের যুবকের রহস্যমৃত্যু কলকাতায়, সন্দেহে স্ত্রী ও শ্বশুর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৯ জুন৷৷ বহিঃরাজ্য থেকে রাজ্যে আনা হল যুবকের মৃতদেহ৷ তার নাম আব্দুল  রেজ্জাক৷ বাড়ী মেলাঘর থানার অধীন রাজীবনগরের লক্ষ্মণঢেপা গ্রামে৷ মৃতের পরিবার সূত্রে জানা যায় একমাস আগে আব্দুল রেজ্জাক কুয়েতে রোজগারের উদ্দেশ্যে দালাল মারফল দিল্লী যায়৷ আব্দুলের স্ত্রী ও শ্বশুর সমস্ত যোগাযোগ করিয়ে দেয় দালালের সাথে৷ আব্দুল দিল্লী গিয়ে কুয়েত না যাওয়ার জন্য বললে দালালের হাতে আক্রান্ত হতে হয়৷ পরে কলকাতা এয়ারপোর্টে ফিরে আসে৷ আব্দুলের শারীরিক অবস্থা দেখে বিমানবন্দরে কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়৷ বুধবার আব্দুলের ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের পাশের একটি রেল লাইনে৷ বারাসত থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে৷ পরে খবর দেওয়া হয় আব্দুল রেজ্জাকের বাড়িতে৷ পরিবারের লোকজন মৃতদেহ বাড়িতে নিয়ে আসে শুক্রবার৷ এদিকে, পরিবারের লোকদের অভিযোগ আব্দুল রেজ্জাককে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে৷ আর এই ঘটনার সাথে স্ত্রী ও শ্বশুর জড়িত থাকতে পারে বলে অভিযোগ৷ স্বামীর মৃত্যুর খবরে শোকাহত না হয়ে স্ত্রী রাসনা বেগম তার সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে যায়৷ সমস্ত সম্পত্তি বিক্রি করে দালালের হাতে দেড় লক্ষ টাকা তুলি দিয়েছিল স্ত্রী স্বামীকে কুয়েতে পাঠানোর জন্য৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top