News Flash

  • Home
  • Uncategorized
  • অনন্তবাগে নিরাপত্তা রক্ষীদের কনভয়ে জঙ্গি হামলা, জখম এক
Image

অনন্তবাগে নিরাপত্তা রক্ষীদের কনভয়ে জঙ্গি হামলা, জখম এক

শ্রীনগর, ১০ জুন (হি.স.): জঙ্গি হামলায় পুনরায় তপ্ত হল জম্মু ও কাশ্মীরের অনন্তবাগ জেলা| শনিবার সকালে অনন্তবাগের কাজিগুন্দ এলাকায় নিরাপত্তা রক্ষীদের কনভয়ে হামলা চালায় আতঙ্কবাদীরা| এই ঘটনায় নিরাপত্তা রক্ষীদের কেউ আহত না হলেও, জখম হয়েছেন এক জন সাধারণ মানুষ| চিকিত্সার জন্য দ্রুত তঁাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|

উচ্চপদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার সকালে অনন্তবাগের কাজিগুন্দ এলাকায় নিরাপত্তা রক্ষীদের দুটি গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে আতঙ্কবাদীরা| কালবিলম্ব না করে যোগ্য জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনী| এই ঘটনায় নিরাপত্তা রক্ষীদের কেউ আহত না হলেও, জখম হয়েছেন এক জন নিরীহ মানুষ| ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কিছু গুলি| ওই এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা সেবিষয়ে নিশ্চিত হতে গোটা এলাকাজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top