News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক মৃতু্যতে টগবগ করে ফুটছে মান্দাসৌর, আটক রাহুল গান্ধী
Image

কৃষক মৃতু্যতে টগবগ করে ফুটছে মান্দাসৌর, আটক রাহুল গান্ধী

মান্দাসৌর, ৮ জুন (হি.স.): কৃষক মৃতু্যতে টগবগ করে ফুটছে মধ্যপ্রদেশের মান্দাসৌর| এই পরিস্থিতিতে বিক্ষুব্ধ কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আটক হলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী| বৃহস্পতিবার সকালে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে মান্দাসৌরের দিকে বাইকে করে রওনা হন রাহুল গান্ধী| রাজস্থান থেকে মধ্যপ্রদেশের দিকে ঢোকার চেষ্টা করেন তিনি| বাইকে চেপে রাহুল রওনা হলেও কোনও লাভ হয়নি| মান্দাসৌরে ঢোকার আগে নিমচিতে রাহুলকে আটক করে হেফাজতে নেয় পুলিশ| সাংবাদিকদের উদ্দেশে রাহুল বলেছেন, ‘আমাকে গ্রেফতারির জন্য কোনও কারণ ব্যাখ্যা করেনি পুলিশ|’
গত মঙ্গলবার ঋণ মকুবের দাবিতে ধরনায় বসা কৃষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে পাঁচ কৃষকের মৃতু্য হয়| তারপর থেকেই টগবগ করে ফুটছে মান্দাসৌর| বিক্ষোভ যাতে না ছড়ায়, সে জন্য ইন্টারনেট পরিষেবা নিষ্ক্রিয় করে দেয় প্রশাসন| বৃহস্পতিবার গোটা এলাকায় টহল দেয় ২ কোম্পানি র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ)|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top