News Flash

  • Home
  • Uncategorized
  • হয়রানির প্রতিবাদে ব্যাঙ্কে তালা
Image

হয়রানির প্রতিবাদে ব্যাঙ্কে তালা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলিতে চিটফান্ড প্রতারিত গ্রাহকদের যত ভিড় বাড়ছে পরিষেবা ততটা করুন হচ্ছে৷ দীর্ঘদিন ধরে মোহনপুর ইউকো ব্যাঙ্কের পরিষেবার অভিযোগ গ্রাহকদের৷ মঙ্গলবার ক্ষুব্ধ গ্রাহকরা ব্যাঙ্ক কর্মীদের তালাবন্ধ করে ব্যাঙ্কের বাইরে বিক্ষোভ গড়ে তুলেন অভিযোগ, ব্যাঙ্কের ম্যানেজার রবীন্দ্র ব্যানার্জি মধ্যমণি বেহাল পরিষেবার৷ গ্রামীণ এলাকার মানুষ রেগা ও ভাতার টাকা তুলতে গিয়ে চরম হয়রানির স্বীকার হয়৷ অভিযোগ, ব্যাঙ্ক কর্মীরা অভব্য আচরণ করেন গ্রাহকদের সঙ্গে৷ নেট পরিষেবার ঘাড়ে দোষ চাপিয়ে লম্বা লাইনে দাঁড় করিয়ে কর্মীরা মোবাইল ফোনে গেইম খেলা নিয়ে ব্যস্ত৷ সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে দুপুর দুটোয় ব্যাঙ্ক কর্মীরা টাকা নেই বলতেই চটে লাল গ্রাহকরা৷ তালাবন্দ করে উত্তাল বিক্ষোভে ম্যানেজার রবীন্দ্র ব্যানার্জি গা ঢাকা দেয়৷ দীর্ঘ স ময় ধরে চলে বিক্ষোভ৷  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে  ছুটে গিয়ে ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে আলোচনা করে পরিষেবা উন্নত করার আশ্বাসে তালামুক্ত করেন ব্যাঙ্ক কর্মীদের৷ ইউকো ব্যাঙ্কের রিজিওন্যাল শাখার তদ্বিরতার অভাব নিয়ে চাপা ক্ষোভ বৃহত্তর আকার ধারণ করতে পারে গুঞ্জন সংশ্লিষ্ট মহলের৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top