News Flash

Image

হুমকির মুখে বিশ্ব

রাজ্যেও নানা অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস ৫ই জুন সোমবার পালিত হইয়াছে৷ বিশ্বে এই মুহুর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে এই পরিবেশ সমস্যা৷ কেন্দ্র ও রাজ্য সরকারের পরিবেশ মন্ত্রণালয় বা দপ্তর আছে৷ আছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ৷ পরিবেশ রক্ষার লক্ষ্যে সরকারী স্তরে বিস্তর অর্থ ব্যয় হইতেছে৷ কিন্তু, পরিবেশ দিনে দিনেই বিপন্ন হইতেছে৷ পৃথিবীর ভারসাম্যের উপর আঘাত আসিয়াছে৷ দূষণের কারণে প্রকৃতির রুদ্ররূপও বৃদ্ধি পাইতেছে৷ দিনে দিনেই সবুজ হারাইয়া যাইতেছে৷ বন ধবংস হইতেছে৷ এই পরিস্থিতির কারণে প্রকৃতিও মুখ ফিরাইয়া নিতেছে৷ পৃথিবী দিনে দিনে উষ্ণ হইতেছে৷ ইহার ভয়ংকর প্রভাব প্রকৃতির উপর আছড়াইয়া পড়িতেছে৷ প্রতিনিয়ত প্রকৃতির বিরুদ্ধে জেহাদি ঘটনায় এমন পরিস্থিতির সৃষ্টি হইতেছে যে, এক সময় গোটা বিশ্ব ধবংসের মুখে পড়িতে পারে৷ তবু সম্বিত ফিরিতেছে না মানুষের৷ প্রতিনিয়ত পরিবেশ দূষণের কারণে বহু মানুষ অসুস্থ হইয়া পড়িতেছে৷ বিভিন্ন রোগের যে আক্রমণ বাড়িয়া চলিয়াছে তাহার পিছনে বড় কারণ পরিবেশের ওপর প্রতিনিয়ত আক্রমণ৷ ক্রমাগত বিভিন্ন কারণেই গাছ কাটিয়া সাবার করিয়া দেওয়া হইতেছে৷ তাহার বিরূপ প্রভাব পড়িতেছে৷ আগের তুলনায় বৃষ্টি কমিয়া গিয়াছে৷ বৃষ্টির উপরই শুধু পরিবেশ দূষণের প্রভাব পড়িয়াছে এমন বলা যাইবে না৷ দূষণের কারণে বহু মানুষ রোগ শোকে জর্জরিত হইতেছে৷ এই সত্যি উপলব্ধি সত্বেও জন চেতনা বা সচেতনতার বড় অভাব পরিলক্ষিত হইতেছে৷
পরিবেশ রক্ষার এই আন্দোলনে রাজ্যের সব অংশের মানুষকে যুক্ত করা যায় নাই৷ শুধু ত্রিপুরা নহে সারা ভারতে এমনকি গোটা বিশ্বের পয়লা নম্বরের সমস্যা এই পরিবেশ দূষণ৷ গাছ লাগাও প্রাণ বাঁচাও শ্লোগান এখন জনমনে তেমন আকর্ষণ বাড়াইতেছে না৷ ফলে, পরিবেশ বাঁচাইবার আন্দোলনে সব অংশের মানুষ শামিল হয় নাই৷ পরিবেশ রক্ষার ক্ষেত্রে সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে অগ্রণী ভূমিকা নিতে হইবে৷ তাহা না হইলে পরিবেশ রক্ষার শ্লোগান কাগজেপত্রেই থাকিয়া যাইবে৷ কাড়ি কাড়ি টাকাই ব্যয় হইবে কাজের কাজ কিছুই হইবে না৷ বাস্তবেও পরিস্থিতি ভয়াবহ৷ হুমকির মুখে পৃথিবী৷ কিন্তু, মানুষ এই ভয়ংকর বিপদ সম্পর্কে ন্যুনতম ভূমিকা নিতে উৎসাহী এমন বলা যাইতেছে না৷ এই ভাবেই পৃথিবী একদিন ধবংসের মুখে গিয়া দাঁড়াইবে অথবা ধবংস হইয়া যাইতে পারে৷ গোটা বিশ্বই দিনে দিনে গভীর জল সংকটের মুখে পড়িবে৷ একজন বৈজ্ঞানিক বলিয়াছেন আগামী দিনে জলের জন্যই বিশ্বযুদ্ধ হইতে পারে৷ প্রতিনিয়ত পরিবেশের বিরুদ্ধে এই আক্রমণ প্রতিহত করিবার কোনও উদ্যোগ নাই৷ এই যখন উদ্বেগজনক পরিস্থিতি তখন কেন্দ্র ও রাজ্য সরকারকে অগ্রাধিকারের ভিত্তিতে পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়া মহা বিপদের মোকাবিলা করিতে উদ্যোগ নেওয়া অনেক বেশী জরুরী৷ বছরে একদিন বিশ্ব পরিবেশ দিবস পালন করিয়া বিশ্বজয় করিবার ঘটনাকেও খাটো করিয়া দেখাইবার সুযোগ নাই৷ বিশ্বকে বাঁচাইতে গেলে সম্পূর্ণ অগ্রাধিকারের ভিত্তিতে প্রতিনিয়ত সচল ভূমিকা নিতেই হইবে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top