News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর জেলায় প্লাবিত এলাকার দুর্গতদের ত্রাণ নিয়ে অভিযোগ
Image

উত্তর জেলায় প্লাবিত এলাকার দুর্গতদের ত্রাণ নিয়ে অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৫ জুন৷৷ প্রকৃতির কু-দৃষ্টি পড়েছে উত্তর জেলার অসম-ত্রিপুরা সীমান্ত চুরাইবাড়ি এলাকায়৷ টানা পাঁচ দিনের প্রবল বৃষ্টিপাতে জলমগ্ণ কূর্তী, রানীবাড়ী, ইচাইলালছড়া, বরগোল, ঠেকনি তারকপুর এবং ঝেরমেরী এলাকা৷ প্রায় ৩৫০-৪০০ পরিবারের ঘরবাড়ী জলের তলায়৷ তবে জেলা প্রশাসন ও ৫৪কূর্তী কদমতলা কেন্দ্রের বিধায়ক ফরজুর রহমান দুর্গত লোকের সাথে কোন যোগাযোগ করেননি৷ পাশাপাশি ত্রাণ নিয়েও উঠেছে অভিযোগ৷ প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না৷ নামকাওয়াস্তে চলছে দৌঁড়ঝাপ৷ জনপ্রতিনিধিবা দেখেও না দেখার ভান করে বসে আছেন৷ এক চরম অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন উত্তর জেলার বিভিন্ন প্লাবিত এলাকার দুর্গত পরিবারগুলি৷ অভিযোগ ভূক্তভোগি সকলের৷ ক্রমশ জল বেড়েই চলেছে৷ পুত্র, কন্যা পরিজন নিয়ে অসহায় অভিভাবকরা৷ অনেক জায়গাতে শরনার্থী হিসেবে সুকল ঘর, ও পঞ্চায়েতে ঘরে আশ্রয় নিয়েছেন বন্যায় কবলিত মানুষ৷ এদিকে অসম ত্রিপুরা সীমান্ত কূর্তী, তারকপুর ও রানী বাড়ী এলাকা বেশি আকারে প্লাবিত হয়েছে৷ অসম-ত্রিপুরা সৎযোগী কূর্তী নদীর জল বিপদ সীমার উপর বইছে৷ পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম ও আসামের জল এই নদী দিয়ে নেমে সীমান্তবর্তী এলাকা প্লাবিত করছে৷ বর্তমানে এক ভয়াবহ রূপ ধারন করেছে এই বন্যা৷ বিগত কয়েক বৎসর যাবৎ এত ভয়ৎকর বন্যা হয়নি কৃষি ভূমি সব একাকার৷ জল জল আর জল৷ সময় যন্ত্রণা সহ্য করছেন ঐ সব এলাকার মানুষ৷ খাদ্য সামগ্রী ও পানীয় জলের অভাব দেখা দিয়েছে কিন্তু সরকারের তরফ থেকে বা জেলা প্রশাসনের তরফ থেকে কোন প্রকার সাহায্যের হাত বাড়ানো হয়নি৷ বাম শাষিত তথাকতিথ স্বর্ণ রাজ্যের ভোট বৈতরনী পার হওয়ার পর সাধারণ জনগন কলার বাকল এমনটা অভিযোগ উঙ্খাপিত হচ্ছে৷ বর্তমানে বৃষ্টি না হলেও জল বেড়ে চলেছে৷ টানাক্রান্ত জনগনের এখন একমাত্র ভরসা ছোট নৌকা, বিধায়ক ফয়জুর রহমান ও জেলা প্রশাসন ঐ সকল বানাক্রান্ত ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এসে দাড়ান কি না? এটাই এখন লাখ টাকার প্রশ্ণ৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top