News Flash

Image

হঠাৎ বাঁধন হারা

বাম হঠাইবার ব্রত অবাম দলগুলি প্রতিনিয়ত পালন করিয়া যাইতেছে৷ বিজেপির মূল লক্ষ্য কমিউনিস্ট মুক্ত দেশ গড়া৷ কংগ্রেসও চায় সিপিএম হঠাও৷ তৃণমূল কংগ্রেসের মূল্য লক্ষ্য বাম হঠানো৷ এত এত দল বাম হঠাইবার প্রতিজ্ঞায় মুখর হইলেও রাজনীতির হিসাবে বাম হঠিবে কি? ভোট ভাগাভাগির কারণে সংখ্যাগরিষ্ট আসন সিপিএমের ঝুলিতেই পড়িতে পারে৷ একথা অনেক বেশী সত্যি যে, অবাম ভোট ভাগাভাগি বন্ধ না করিলে সিপিএমকে হঠানো অসম্ভব হইবে৷ এই অংক রাজনৈতিক নেতারা বুঝিতেছেন না এমন কথা মানিয়া নেওয়া যাইবে না৷ রাজ্যে এখনই নির্বাচনের তোড়জোর শুরু হইয়া গিয়াছে৷ বিজেপিই কার্য্যত এখন সিপিএমের দুঃশ্চিন্তা বাড়াইয়াছে৷ রাজ্যে একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী সফর করিতেছেন৷ আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রাজ্যের গ্রামীণ এলাকা চষিয়া বেড়াইতেছেন৷ বিভিন্ন দলীয় কর্মসূচীতে অংশ নিয়া ব্যাপক জন সংযোদ ঘটাইয়া এখন বিজেপির পায়ের তলার মাটি শক্ত হইতেছে৷ সারা রাজ্যে এই দলের শিকড় অনেক গভীরে প্রোথিত হইয়াছে৷ এক শিকড় উপড়াইয়া নতুন শিকড় প্রসার অনেক বেশী কঠিন সন্দেহ নাই৷ ত্রিপুরায় ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে তৎপরতা শুরু হইলেও অবাম শক্তি এখনও বহুধা বিভক্ত৷ বিজেপি নিজের ক্ষমতা সম্পর্কে এত বেশী সজাগ যে, বিভিন্ন দলের নেতাদের গেরুয়া দলে যোগ দিবার বিষয়ে অনেক বেশী দাম্ভিক আওয়াজ উঠিতেছে৷ সময় সীমা বাধিয়া দিয়া বলা হইয়াছে নির্দ্ধারিত দিনের পর দলে নেওয়া হইবে না৷ এইভাবেই রাজনীতির মঞ্চ নানা বৈচিত্র্যের বর্দ্ধিত হইয়া চলিতেছে৷
তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ রায় বর্মন ও তাঁহার অনুগামী বিধায়করা এখন রীতিমতো দিশেহারা অবস্থায়৷ রাজনীতির অংকের হিসাবে অবাম ভোট ভাগাভাগির কারণে সিপিএম বা বামেদের জয়ের সম্ভাবনা থাকিতেছে৷ তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ মুকুল রায় বলিয়াছেন তৃণমূল কংগ্রেসই হঠাইতে পারে বাম সরকারকে৷ বামফ্রন্ট সরকারকে হঠাইতে তৃণমূল কংগ্রেস অগ্রণী ভূমিকা নিবে৷ এইবার কোনও কৌশলই কাজে আসিবে না, বামেরা ক্ষমতাচ্যুত হইবেই৷ মুকুলবাবুদের দল যখন একেবারেই দিশেহারা অবস্থায় কিভাবে সিপিএম হঠাইবার নিশ্চিত কথা বলিতে পারে? পশ্চিমবঙ্গের মতো একই কায়দায় ও কৌশলে ত্রিপুরা হইতেও বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চলিতেছে৷ মুকুলবাবুর মুখে এমন দৃপ্ত আশারবাণী কোন্ শক্তির আঁচে বলিতেছেন তাহা নিয়াও বিতর্ক আছে৷ তাঁহার এই বক্তব্য হইতে অন্তত ইহা স্পষ্ট যে, নির্বাচনের একটি শক্তিশালী অবাম জোট হইবেই৷ বাম হঠাইতে তৃণমূল বিজেপির সমঝোতা উড়াইয়া ফেলিবার মতো নহে৷ নির্বাচনের ঘোষণা না হইলেও রাজনৈতিক তৎপরতা এখন প্রায় তুঙ্গে৷ সামনের এই নির্বাচন নানা কারণেই অনেক বেশী গুরুত্বের৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top