News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে শাসক দলকে বিঁধলেন আইপিএফটি নেতৃত্বরা
Image

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে শাসক দলকে বিঁধলেন আইপিএফটি নেতৃত্বরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ উত্তপ্ত রাজ্য রাজনীতি৷ শাসক দলের বিরুদ্ধে রিগিং’র অভিযোগ আইপিএফটির৷ রিগিং মাস্টার শাসক দল৷ নির্বাচনের আগে আবার বৈজ্ঞানিক রিগিং শুরু করে দিয়েছে বলে অভিযোগ৷ সিপিএম’র চক্রান্তে সুকৌশলে প্রশাসন এই রিগিং করছে বলে অভিযোগ করেন আইপিএফটি নেতা রানা কিশোর রিয়াং৷ শান্তির বাজার মহকুমার ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের ৩৬/২৬ নং বুথের ৬০০ জন ভোটার এবার বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেবন না অভিযোগ করেন তিনি৷ উল্লেখ্য, ৮০ শতাংশের বেশি উপজাতি ভোটার৷ প্রসঙ্গ ৩৬ শান্তিরবাজার বিধানসভার ২৬ এবং ২৭ নং বুথের পোলিং স্টেশন ছিল তুইকর্ম হায়ার সেকেন্ডারি সুকলে৷ মোট ভোটার ছিল ২০০০ জন৷ অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ৬০০ ভোটারকে বর্তমান জায়গা থেকে ৭ কিমি দূরে রাজপ্রসাদ চৌধুরী মেমোরিয়াল হাইসুকলে বদলি করা হয়েছে অভিযোগ আইপিএফটির৷ গ্রামের লোককে না জানিয়ে সিপিএম’র নির্দেশে শান্তিরবাজারের রিটার্নিং অফিসার এই কাজ করেছে বলেও অভিযোগ৷ এটা সংশোধন না হলে আইপিএফটি বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুমকি রানা কিশোর রিয়াং৷ সিদ্ধান্ত বদল না হলেআইপিএফটি এবং ভোট কেন্দ্রগুলিতে ভোট করতে দেবে না বলেও হুমকি দেন তিনি৷ ভোটার রদবদল করে বাকাপথে গদি দখল রাখা বরদাস্ত করবে না আইপিএফটির নেতৃত্ব৷ ভোট কেন্দ্র এবং ভোটার বদলের সত্যতা স্বীকার করেন শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার৷ এপ্রিল ২০১৬ তে তা হয়েছে বলে জানান তিনি৷ পাশাপাশি তিনি এও জানান যে যদি কেউ সাধারণ অভিযোগ লিখিতভাবে জানায় তাহলে তিনি তা তদন্ত এবং বিবেচনা করে দেখবেন বলে আশ্বাস দেন৷
প্রশ্ণ উঠছে, ভোটারদের অন্ধকারে রেখে কেন রদবদল করা হয়েছে ভোট কেন্দ্র৷ ভোট মাহেন্দ্রক্ষণে৷ রাজনীতির রসায়নে জোড়াতালি দেওয়া এবং নতুন ভোটার সংযোজন করে ক্ষমতার মসনদ দখলে রাখতে চাইছে শাসক দল৷ বিশ্বস্ত সূত্রে খবর৷ ভোটার স্থানান্তর নিয়ে এলাকায় শাসক দল বনাম আইপিএফটির ছায়াযুদ্ধ চলছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top