News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় মুসলিমদের তাতাচ্ছে মুসা
Image

ভারতীয় মুসলিমদের তাতাচ্ছে মুসা

শ্রীনগর, ৬ জুন (হি.স.) : সন্ত্রাসবাদী কাজকর্মে সেভাবে সাড়া না দেওয়ায় ভারতীয় মুসলিমদের মেরুদণ্ডহীন বলে কটাক্ষ করল ইসলামি সন্ত্রাসবাদী সংগঠন হিজৱুল মুজাহিদিন থেকে বহিষ্কৃত জঙ্গি জাকির মুসা | চার মিনিটের এক অডিও বার্তায় মুসা বলেছে, ভারতীয় মুসলিম সমাজ মেরুদণ্ডহীন| তাই তারা জেহাদে যোগ দিতে ভয় পাচ্ছে| সন্ত্রাসবাদী কার‌্যকলাপের মাধ্যমে সরাসরি ভারত দখলের বার্তা দিয়েছে মুসা| তার দাবি, যারা ভারত দখলের যুদ্ধে যোগ দেবে তারা স্বর্গে যাবে| ভারতীয় মুসলিমদের তাতাতে মুসার আরও মন্তব্য, ভারতীয় মুসলিমরা বিবেকবর্জিত| তারা যুদ্ধের কথা ভুলেই গিয়েছে|

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কদিন আগেই বলেছেন, মুসলিম জনসংখ্যা এত বেশি হওয়া সত্ত্বেও আইএসআইএস এ দেশে দাঁত ফোটাতে পারেনি| একই কথা বলেছে জাকির মুসাও| একই সঙ্গে মুসা গোরক্ষকদের কথা উল্লেখ করেছে| এবিষয়ে তার মন্তব্য, গোরক্ষকদের হাতে মুসলিমদের হেনস্থা হতে হচ্ছে শুনলে তার রক্ত টগবগিয়ে ওঠে| ভারতীয় মুসলিমদের উচিত, হিন্দুস্থান জয়ের লড়াইয়ে যোগ দেওয়া|

মুসার বিরুদ্ধে অভিযোগ, তার দেওয়া সূত্রের ভিত্তিতেই সেনা সদ্য খতম হওয়া হিজৱুল জঙ্গি সবজার আহমেদ ভাটের ঠিকানা পায়| এই বার্তায় সেই অভিযোগ অস্বীকার করেছে সে| যদিও বহু হিজৱুল জঙ্গির দৃঢ় বিশ্বাস, মুসার ব্যক্তিগত বার্তাবাহীই জম্মু কাশ্মীর পুলিশের কাছে সবজারের গোপন ডেরার খবর পৌঁছে দেয়|

এর আগে মুসা দাবি করেছিল, কাশ্মীরের লড়াই রাজনৈতিক নয়, তা ইসলামীয় খলিফাতন্ত্র প্রতিষ্ঠার লড়াই| এই দাবির উল্টো কথা বললে হুরিয়ত কনফারেন্স নেতাদের মাথা কেটে ফেলারও হুমকি দেয় সে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top