লন্ডন, ৬ জুন (হি.স.) : ভারতীয় দলকে উত্সাহ দিতে এবার প্রতিটি ম্যাচেই হাজির থাকব ভাবছি| সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ছড়িয়ে পরা ও তাঁকে নিয়ে খবর করায় ভারতীয় সাংবাদ মাধ্যমের সমালোচনা করলেন ঋণখেলাপি মামলায় ব্রিটেনে পালিয়ে যাওয়া বিজয় মালিয়া| রবিবার বার্মিংহামের এজব্যাস্টন স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন বিজয় মালিয়া | যে ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়| যা নিয়ে সমালোচনা হতেই লন্ডনে বসে ভারতীয় সংবাদমাধ্যমকেই দুষছেন তিনি| মঙ্গলবার সকালে টুইটারে লিখেছেন, এজব্যাস্টনে ভারতপাক ম্যাচ দেখতে গিয়েছিলাম| ফলাও করে সেই খবর ছাপিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম| কিচ্ছু যায় আসে না| ভারতীয় দলকে উত্সাহ দিতে এবার প্রতিটি ম্যাচেই হাজির থাকব ভাবছি| মালিয়ার ইউবি সংস্থার মালিকানাধীন রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে আইপিএলে নেতৃত্ব দেন বিরাট কোহলি| তিনি ভারতের অধিনায়কও বটে| টুইটারে তাঁর ঢালাও প্রশংসা করেছেন মালিয়া| লিখেছেন, বিরাট কোহলি বিশ্বমানের খেলোয়াড়, অধিনায়ক এবং ভদ্রলোক|
রবিবার বার্মিংহামের এজব্যাস্টন স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত বনাম পাকিস্তানের ম্যাচ ছিল| ম্যাচ চলাকালীন ভিআইপি হিসেবে গ্যালারিতে বসে থাকতে দেখা যায় ৯০০০ কোটি টাকার ঋণ খেলাপি মামলায় অভিযুক্ত বিজয় মালিয়াকে| প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকরের সঙ্গেও গল্প করতে দেখা যায় তাঁকে| সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তে দেরি হয়নি| গোয়েন্দাদের নজর এড়িয়ে গত বছর লন্ডনে আশ্রয় নিয়েছিলেন মালিয়া| তারপর থেকে বারবার শমন পাঠানো সত্ত্বেও একবারের জন্যও গোয়েন্দা দফতরে হাজিরা দেননি তিনি| এহেন মালিয়াকে খোশগল্প করতে দেখে অনেকেই চটেছেন|

ভারতীয় দলকে উত্সাহ দিতে এবার প্রতিটি ম্যাচেই হাজির থাকব : বিজয় মালিয়া
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















