প্যারিস, ৬ জুন (হি.স.) : ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে পৌঁছে গেলেন তারকা অ্যান্ডি মারে| কোয়ার্টার ফাইনালে উঠেছেন স্ট্যান ওয়ারিঙ্কাও| রাশিয়ার কারেন ছাচানোভের বিরুদ্ধে ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে জিতেছেন মারে| ফরাসি ওপেনে গতবার ফাইনালে জকোভিচের কাছে হেরে গিয়েছিলেন মারে| এবার চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে আত্মবিশ্বসী তিনি| লন্ডনে সন্ত্রাসে নিহতদের তাঁর এই জয় উত্সর্গ করেন ব্রিটেন তারকা| এদিকে কোয়ার্টার ফাইনালে মারে খেলবেন জাপানের কেই নিশিকোরির বিরুদ্ধে| তৃতীয় বাছাই স্ট্যান ওয়ারিঙ্কাও কোয়ার্টার ফাইনালে উঠেছেন| তিনি ৭-৫, ৭-৬, ৬-২ গেমে হারান ফ্রান্সের গেল মনফিলসকে| পুরুষদের কোয়ার্টার ফাইনালে উঠেছেন মারিন চিলিচও| মহিলাদের সিঙ্গলসে শেষ আটে পৌঁছেছেন সিমোনা হালেপ| তিনি ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে| শেষ আটে হালেপের সামনে ইউক্রেনের এলিনা শ্বেতলিনা| মিক্সড ডাবলসের শেষ চারে উঠেছেন ভারতের রোহন বোপান্না ও কানাডার গ্যাব্রিয়েলা ডাবরোস্কি জুটি| তাঁরা ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন ভারতের সানিয়া মির্জা ও ক্রোয়েশিয়ার ইভান ডডিগকে|
ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে পৌঁছে গেলেন অ্যান্ডি মারে, স্ট্যান ওয়ারিঙ্কাও
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















