News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবে টু্যরিস্ট বাস ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত অন্তত ২২
Image

পঞ্জাবে টু্যরিস্ট বাস ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত অন্তত ২২

নবানশহর (পঞ্জাব), ৬ জুন (হি.স.): পঞ্জাবের নবানশহরে প্রাইভেট টু্যরিস্ট বাস ও গ্যাস ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে মৃতু্য হল এক শিশু সহ মোট ২ জনের| এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন| তাঁদের মধ্যে কয়েক জনের আঘাত গুরুতর| মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে বালাচৌর-রোপার রোডের উপর কাঠগড়ের কাছে| দুর্ঘটনায় আহত ২২ জনকে রোপার, বালাচৌর, নবানশহর এবং চণ্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতালে ভর্তি করা হয়েছে|

শীর্ষ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার ভোরে জলন্ধর থেকে চণ্ডীগড় যাচ্ছিল প্রাইভেট টু্যরিস্ট বাসটি| সেই সময় বানুর থেকে অমৃতসর যাচ্ছিল গ্যাস ট্যাঙ্কারটি| বালাচৌর-রোপার রোডের উপর কাঠগড়ের কাছে প্রাইভেট টু্যরিস্ট বাস ও গ্যাস ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই মৃতু্য হয় এক জনের| পরে চণ্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতালে চিকিত্সা চলাকালীন মৃতু্য হয় এক শিশুর| মৃতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top