নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ রহস্যজনকভাবে পরিত্যক্ত ব্যারেকে আত্মঘাতী পুলিশ কনস্টেবল৷ মৃতের নাম প্রণব চাকমা(২৮)৷ কাকাড়াবন তেলিয়ামুড়া এলাকার বাসিন্দা প্রণব চাকমা কর্মসূত্রে শ্রীনগর থানার ব্যারেকেই থাকতেন৷ গতকাল রাতে ডিউটির সময় আচমকা নিখোঁজ হয়ে পড়ে৷ থানা বাবুরা খোঁজ করলেও হদিশ পায়নি৷ আজ দুপুরে থানায় পরিত্যক্ত ব্যারেকে গলায় দড়ি লাগানো ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায় সহকর্মীরা৷ শুরু হয় শ্রীনগর থানার দৌড়ঝাঁপ৷ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ৷ শ্রীনগর থানার বড়বাবু জানান, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল মৃত কনস্টেবল প্রণব চাকমা৷ বিয়ের পর থেকেই হতাশ ছিল৷ ত্রিকোণ প্রেমে জড়িয়ে মানসিক অবসাদে আত্মহত্যা হতে পারে আশঙ্কা থানার কর্তাদের৷ থানায় কর্মরত পুলিশ কর্মীর আত্মহত্যার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷

থানার ব্যারেকে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















