News Flash

  • Home
  • Uncategorized
  • কুলভূষণ কাণ্ডে দেশের অভ্যন্তরেও কোনঠাসা পাক সরকার
Image

কুলভূষণ কাণ্ডে দেশের অভ্যন্তরেও কোনঠাসা পাক সরকার

ইসলামাবাদ, ৬ জুন (হি.স.) :  কুলভূষণ কাণ্ডে দেশের অভ্যন্তরেও কোনঠাসা পাকিস্তানের নওয়াজ শরিফ সরকার|  ভারতের আবেদনের ভিত্তিতে ইতিমধ্যেই  কুলভূষণে যাদবের মৃত্যদণ্ডে স্থগিতাদেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত|  যা নিয়ে পাক সরকারের ওপর চটেছে পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দলগুলি|  কুলভূষণ ইসু্যতে যথাযথ প্রস্তুতি না নিয়ে আন্তর্জাতিক আদালত  যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা | এছাড়া এই মামলায় বিস্তর রাখঢাক নিয়েও সরকারের সমালোচনায় সরব হয়েছে তারা|

ভারতকে টেক্কা দিতে ইসলামাবাদ কেন যথেষ্ট প্রস্তুতি নেয়নি? পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করতে কেন দক্ষ আইনজীবী পাঠানো হয়নি? পাকিস্তান সেনেটে এই প্রশ্নেই নওয়াজ শরিফ সরকারকে কাঠগড়ায় দাঁড় করাল বিরোধীরা| সেনেটে কুলভূষণ মামলা নিয়ে আলোচনার প্রস্তাব তোলেন জামাতইইসলামি নেতা এবং সেনেটর সিরাজউলহক| চেয়ারম্যান রাজা রাব্বানির অনুমতি পেয়ে বলেন, পরিস্থিতি সামাল দেওয়া মোটেই কঠিন কাজ ছিল না| দেশের অভ্যন্তরীণ বিষয়ে আইসিজের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিলেই হতো| কিন্তু তা হবে কী করে? কোনওরকম প্রস্তুতি ছাড়াই সেখানে হাজির হয়েছিল পাকিস্তান সরকার| আইনজীবীরাও ঠিকমতো মামলা সাজাতে পারেননি| তাই আইসিজের অন্তর্বর্তী রায় আমাদের বিরুদ্ধে গিয়েছে|

সেই সঙ্গে কুলভূষণ মামলায় বিস্তর রাখঢাক নিয়েও সরকারকে দুষেছেন তিনি| আন্তর্জাতিক আদালতে সরকার কী পদক্ষেপ নিতে চলেছে তা একবারের জন্যও পার্লামেন্ট বা সেনেটকে জানানো হয়নি| আমরাই বরং যেচে এগিয়ে গিয়েছি| পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বারবার জানতে চেয়েছি| কিন্তু প্রথম থেকেই আমাদের অন্ধকারে রাখা হয়েছে| এমনকী পাকিস্তানের হয়ে কোন আইনজীবী প্রতিনিধিত্ব করবেন, তাও জানতে পারিনি| এখনও পরিস্থিতি বদলায়নি| ৮ জুন মামলার প্রথম শুনানি| কিন্তু সরকারের অন্দরে কী চলছে আমরা জানি না| এভাবে চলতে পারে না| বিষয়টির সঙ্গে সমগ্র দেশের মানসম্মান জড়িয়ে রয়েছে| এভাবে সবকিছু গোপন রাখতে পারে না সরকার| সিরাজউলহকের দাবিতে সমর্থন জানিয়েছেন অন্যান্য বিরোধী নেতারাও| পরায় দুঘণ্টা ধরে তর্কবিতর্ক চলার পর পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রকে শমন পাঠিছেন সেনেটের চেয়ারম্যান রাজা রাব্বানি| ডেকে পাঠিয়েছেন দেশের অ্যাটর্নি জেনারেলকেও|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top