News Flash

  • Home
  • Uncategorized
  • থানার ব্যারেকে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
Image

থানার ব্যারেকে আত্মঘাতী পুলিশ কনস্টেবল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ রহস্যজনকভাবে পরিত্যক্ত ব্যারেকে আত্মঘাতী পুলিশ কনস্টেবল৷ মৃতের নাম প্রণব চাকমা(২৮)৷ কাকাড়াবন তেলিয়ামুড়া এলাকার বাসিন্দা প্রণব চাকমা কর্মসূত্রে  শ্রীনগর থানার ব্যারেকেই থাকতেন৷ গতকাল রাতে ডিউটির  সময় আচমকা নিখোঁজ হয়ে পড়ে৷ থানা বাবুরা খোঁজ করলেও হদিশ পায়নি৷ আজ দুপুরে  থানায় পরিত্যক্ত ব্যারেকে গলায় দড়ি লাগানো ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায় সহকর্মীরা৷ শুরু হয় শ্রীনগর থানার দৌড়ঝাঁপ৷ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ৷ শ্রীনগর থানার বড়বাবু জানান, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল মৃত কনস্টেবল প্রণব চাকমা৷ বিয়ের পর থেকেই হতাশ ছিল৷ ত্রিকোণ প্রেমে জড়িয়ে মানসিক অবসাদে আত্মহত্যা হতে পারে আশঙ্কা থানার কর্তাদের৷ থানায় কর্মরত পুলিশ কর্মীর আত্মহত্যার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top