News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালানকারীদের ‘ব্যবসায়ী’ বলে দুটি রাষ্ট্রের সম্পর্ক খারাপ হচ্ছে, মত সীমান্তবাসীদের
Image

ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালানকারীদের ‘ব্যবসায়ী’ বলে দুটি রাষ্ট্রের সম্পর্ক খারাপ হচ্ছে, মত সীমান্তবাসীদের

ভুবনেশ্বর, ৫ জুন (হি.স.) : ফের মাওবাদী হামলায় শহিদ হলেন এক জওয়ান| মৃত জওয়ানের নাম লক্ষ্মীকান্ত জানি| এবারের ঘটনা ওড়িশার কান্ধামাল জেলার খমঙ্কল জঙ্গলে| এই ঘটনায় জখম আরও তিন জওয়ান| পাশাপাশি আহত তিন জওয়ানের মধ্যে রয়েছে এইচএন তামাং, এস ওরেঞ্জ এবং গাড়ির চালক নিরঞ্জন বেহারা| তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে| এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে সেনা সূত্রে খবর| সোমবার সকাল থেকে কান্ধামাল জেলার খমঙ্কল জঙ্গলে স্পেশাল অপারেশন গ্রূপের সেনা জওয়ানরা মাওবাদীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে| অভিযান শেষ করে সেনা ক্যাম্পে ফেরার সময় মাওবাদীদের সশস্ত্র একটি দল হামলা চালায় বলে জানা গিয়েছে| ঘটনাস্থলেই এক জওয়ানের মৃতু্য হয়| একই সঙ্গে গুরুতর আহত হন আরও তিন জওয়ান| আহতদের প্রথমে বালিগুড়া হাসপাতালে ভর্তি করা হয়| পরে বেহরামপুরের এমকেসিজি হাসপাতালে তাঁদের স্থানান্তরিত করা হয়েছে বলে খবর| হিন্দুস্থান সমাচার| সঞ্জয়|

ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালানকারীদের ‘ব্যবসায়ী’ বলে দুটি রাষ্ট্রের সম্পর্ক খারাপ হচ্ছে, মত সীমান্তবাসীদের
এমএ রহিম (ঢাকা), ৫ জুন (হি.স.) : ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালানকারীদের ‘ব্যবসায়ী’ বলে দুটি বন্ধু রাষ্ট্রের মানুষের মধ্যে ভুল বোঝাৱুঝি তৈরি করা হচ্ছে| আর এ কাজে বাংলাদেশের মৌলবাদিরা গণমাধ্যমের এই মিথ্যা প্রচারকে কাজে লাগিয়ে ভারত বিরোধী প্রচারনার পালে হাওয়া দিচ্ছে বলে বাংলাদেশের সীমান্তবর্তী মানুষরা মনে করছেন|
ভারতের সাথেই বাংলাদেশের সবচেয়ে বেশি ভূমি রয়েছে সীমান্ত ঘিরে| ভারত-বাংলাদেশ চার হাজার একশত ৪৪ কিলোমিটার সীমান্ত ঘিরে| বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৩০টি জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে| ভারতের পাঁচটি রাজ্যের সাথে রয়েছে বাংলাদেশের সীমান্ত ঘিরে| তাই চোরাচালান,অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার কাজও বেশ কঠিন| বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর অপ্রতুলতায় প্রতিদিনই বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশের ঘটনা ঘটছে| আর অনুপ্রবেশ রুখতে গিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) বাংলাদেশের চোরাচালানীদের মুখোমুখি হতে হয়| এসময় অনেক ক্ষেত্রেই বাংলাদেশি চোরাচালানীরা অস্ত্রশস্ত্র নিয়ে বিএসএফ-র উপর হামলা চালায়| আর তখনই জীবন বাচাঁতে বিএসএফকে গুলি চালাতে হয়| এতে আগে প্রতিদিনই সীমান্তে বাংলাদেশি চোরাচালানী হত্যার ঘটনা ঘটলেও বর্তমানে তা নেমে এসেছে শূন্যের কোঠায়| কিন্তু সীমান্তের চোরাচালানীদেরকে ‘ব্যবসায়ী’ বলে প্রচার করা হচ্ছে|
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর থেকে সীমান্ত অনেকাংশে উন্মুক্ত ছিল| ছিলনা কোন কাঁটা তারের বেড়া| বেনাপোল, সাতক্ষীরা সহ দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের বিরাট অংশ ভারত বাংলাদেশের সীমান্তকে দু’ভাগ করেছে সীমান্তের ইছামতি-গঙ্গা ও কুদলা নদী| রাতারাতি ধনী হওয়ার আকাঙ্খায় বস্ত্র, অস্ত্র, মাদক, নারী ও শিশু পাচার সহ চোরাচালানির সাথে সীমান্তের অনেক যুবক জড়িয়ে পড়ে বলে অভিযোগ| বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকার অনেকেই সোনা, অস্ত্র, মাদক ও বস্ত্র সহ বিভিন্ন পন্য চোরাচালানী করে রাতারাতি ধনীও বনে যায়| বেড়ে যায় সমাজ বিরোধী কর্মকান্ডও| এরই মধ্যে বাংলাদেশে আস্তানা তৈরি করে ভারত বিরোধী অসমের, উলফা, আলফা, নাগাল্যান্ডের নাগা, মনিপুরের মনিপুর আর্মি, ত্রিপুরার ত্রিপুরা লিবারেশন ফ্রন্ট (টিফ্রা) সহ বেশকিছু সশস্ত্র উগ্রপনী্ গ্রুপ| আর বাধ্য হয়েই ১৯৯৬ পরবর্তীতে ভারত সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মানের পরিকল্পনা নেয়| কয়েক বছরের ব্যাবধানে পর‌্যায় ক্রমে সীমান্ত সড়ক নির্মানসহ কাঁটাতারের বেড়া দেওয়া হয়| বিপাকে পড়ে যায় চোরাচালানীরা| ২০০০ সাল পরবর্তীতে সীমান্তের বিভিন্ন চোরাই পথে ভারত থেকে পাচার শুরু হয় গরু ও মোষ| এতে বাংলাদেশ ভারতের চোরাকারবারী লাভবান হলেও বিশেষ করে বিপদে পড়ে ভারতের সীমান্ত এলাকার কৃষক পরিবারগুলো| চোরাকারবারীরা বিভিন্ন রাজ্য থেকে আনা গরুর সাথে ভারতীয় সীমান্তের কৃষকদের গরুও রাতের আঁধারে বাংলাদেশে পাচার শুরু করে| চোরাকারবারীদের প্রলোভনে পড়ে বেশি লাভের আশায় সীমান্তের অনেক বাংলাদেশি যুবক গরু আনতে ভারতে গিয়ে বিএসএফের হাতে মারা যায়| জানা গিয়েছে, তিনবছরে যশোর ও সাতক্ষিরা সীমান্ত দিয়ে আসা ১০ থেকে ১৫ জন বাংলাদেশি যুবক মারা গিয়েছে| বাংলাদেশে আওয়ামী লিগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সোহার্দ্য ও সম্প্রীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন অনেকাংশে বেড়েছে| অপরদিকে বাংলাদেশের বিজিবির প্রাক্তন মহা পরিচালক আব্দুল আজিজ সীমান্ত এলাকা পরির্দর্শন করে সীমান্তে ওয়াচ টাওয়ার নির্মান টহল ও নজরদারী জোরদার সহ বিজিবি বিএসএফ-এর যৌথ টহলের উপর গুরুত্ব দিয়েছেন| বিশেষ করে রাতের বেলায় বাংলাদেশি নাগরিকদের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ বন্ধে বিজিবি সহযোগিতার প্রতি গুরুত্ব দেওয়া হয়|
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গরু পাচার বন্ধে বাংলাদেশে গরু পাচারের প্রধান রুট বেনাপোলের পুটখালি সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল বিএসএফ ক্যাম্প ও সীমান্তবর্তী ইছামতি নদী এলাকা পরিদর্শন করেন| গরু পাচার রুখতে ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন বিএসএফকে| প্রয়োজনে গরু পাচার রুখতে গুলি চালানোরও নির্দেশ দিয়েছেন বলেও জানা গিয়েছে| এরপর থেকেই পুটখালি সীমান্তের বিপরীতে আংরাইল সীমান্তে বিএসএফ টহলবৃদ্ধিসহ কঠোরহাতে চোরাচালান বন্ধে কাজ শুরু করেছে|
বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, ভারতীয় কোন নাগরিক চোরাইপণ্য নিয়ে বাংলাদেশ ভুখন্ডে আসে না| বাংলাদেশি চোরাকারবারীরা ভারতে গিয়ে নিয়ে আসে| বিএসএফ বাধা দিলেই অনেক সময় তাদের উপর হামলা করে চোরাকারবারীরা| এসময় বিএসএফ বাধ্য হয়েই হামলা চালায় তাদের উপর| এসময় ঘটে হতাহতের ঘটনা| তবে বাংলাদেশি নাগরিকদের ভারতে অনুপ্রবেশ বন্ধ করতে হলে বিজিবির সংখ্যা ও নিয়মিত টহল বাড়াতে হবে| আর বিজিবি ভারতে থেকে চোরাই পথে চোরাচালানীদের কাছে সীমান্তের বিভিন্ন অংশ বন্ধ করতে হবে| চোরাকারবার বন্ধ হলে দেশীয় শিল্প প্রতিষ্ঠান লাভবান হবে| সীমান্ত এলাকার মানুষের আতঙ্ক ও উত্কন্ঠাও কমবে| আর এর ফলে সৌহার্দ্য-সম্প্রীতি অটুট থাকবে বলে মনে করা হচ্ছে|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top