News Flash

  • Home
  • Uncategorized
  • বান্দিপোরায় সিআরপিএফ জওয়ানদের গুলিতে খতম ৪ জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ
Image

বান্দিপোরায় সিআরপিএফ জওয়ানদের গুলিতে খতম ৪ জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ

শ্রীনগর, ৫ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় সিআরপিএফ জওয়ানদের গুলিতে খতম হল ৪ আতঙ্কবাদী| দিনের আলো তখনও দেখেনি উপত্যকা| আচমকাই সোমবার ভোর ৪.১০ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরর বান্দিপোরা জেলার সুম্বলে সেন্ট্রার রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর এক ছাউনিতে হামলা চালায় অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত বেশ কয়েকজন জঙ্গি| কিন্তু, ৪৫ নম্বর ব্যাটেলিয়নের ওই ক্যাম্পে জওয়ানরা সতর্ক থাকায় বেকায়দায় পড়ে যায় সন্ত্রাসবাদীদের ওই দলটি| জঙ্গিরা গুলি চালানো শুরু করলে জওয়ানরা স্থির থাকেনি| তারাও শুরু করে গুলিবর্ষণ| সকাল ৬.১৫ মিনিট পর‌্যন্ত চলে গুলির লড়াই| অবশেষে সিআরপিএফ জওয়ানদের গুলিতে খতম হয় ৪ আতঙ্কবাদী|
জম্মু ও কাশ্মীরের ডিজিপি জানিয়েছেন, নিহত আতঙ্কবাদীদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ| সন্ত্রাসবাদীদের সঙ্গে ছিল একে ৪৭ রাইফেল এবং প্রচুর গ্রেনেড| নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি| গুলির লড়াইয়ে ৪ জঙ্গি খতম হলেও, আরও কোনও সন্ত্রাসবাদী আশেপাশে লুকিয়ে আছে কি না তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান চালাচ্ছেন সিআরপিএফ জওয়ানরা| সিআরপিএফ কর্তারা মনে করছেন, আত্মঘাতী হামলার লক্ষ্যে ছিল আতঙ্কবাদীরা| এর আগেও একাধিকবার রাতের অন্ধকারে সেনা ছাউনিতে হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top