News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড়-বৃষ্টির তান্ডবে লন্ডভন্ড ধলাই, ঊনকোটি ও উত্তর জেলা, মাটি চাপায় চারজনের মৃত্যু, দুই সহস্রাধিক মানুষ ত্রাণ শিবিরে
Image

ঝড়-বৃষ্টির তান্ডবে লন্ডভন্ড ধলাই, ঊনকোটি ও উত্তর জেলা, মাটি চাপায় চারজনের মৃত্যু, দুই সহস্রাধিক মানুষ ত্রাণ শিবিরে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর/কমলপুর/চুড়াইবাড়ি, ৪ জুন৷৷ ঝড়-বৃষ্টির তান্ডবে রাজ্যের তিন জেলার ব্যাপক ক্ষতি হয়েছে৷ ধলাই, উত্তর ও ঊনকোটি জেলা লন্ডভন্ড হয়ে গিয়েছে৷ টিলার মাটি ধসে পড়ে চারজনের মৃত্যু হয়েছে৷ রাস্তায় ধস পড়ে যান চলাচল বিঘ্নিত হচ্ছে৷ বিদ্যুৎ পরিষেবা মারাত্মক ভাবে ব্যহত হয়েছে৷ নিষ্প্রদীপ বহু এলাকা৷ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড় বয়ে যায় ঐ তিন জেলায়৷ বহু কৃষি জমির ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে৷ বহু গ্রাম জলে প্লাবিত হয়েছে৷ ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে শুধুমাত্র কৈলাসহ মহকুমাতেই ২৫০ পরিবারকে৷ তাছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই সহস্রাধিক পরিবার৷ দুর্গতদের উদ্ধারের জন্য নামানো হয়েছে বোট৷
আজ ভোর থেকে প্রবল বর্ষণে মহকুমার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে৷ ইতিমধ্যেই পাঁচটি ত্রাণ শিবিরে ২৩০ পরিবারের ১১৫০ জন আশ্রয় নিয়েছেন৷ অতিবর্ষণে মহকুমার গৌরনগর ব্লকের ফুলবাড়ীকান্দি পঞ্চায়েতের বরখলায় মাটির ওয়ালের ঘর ধবসে পড়ে ইয়ামির আলী (৩১) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন৷ প্রশাসন থেকে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া প্রতি পরিবার পিছু ১৫০ টাকা করে তাৎক্ষণিক সাহায্য প্রদান করা হয়েছে৷ প্রবল বর্ষণে শহর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকও প্লাবিত হয়েছে৷ মহকুমার রাঙ্গাউটিল লাটিয়াপুরা, খাওড়াবিল, সুলতানপুর, কামারকান্দি, মইনপুর, নূরপুর, ফুলবাড়ী কান্দি, পাখিরবাদা, ইছবপুর, বলেহর, দুর্গানগর, কিনাইচর, আকতাপাড়া সহ কৈলাসহর পুর এলাকার সবকটি (১৫টি) ওয়ার্ডই প্লাবিত হয়ে পড়েছে৷ ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বন্যার্তরা ছাড়াও আরো ৫০০ পরিবারের প্রায় ২০০০ এর উপরের লোক ক্ষতিগ্রস্ত হয়ে ত্রাণ শিবিরে বলে মহকুমা প্রশাসন থেকে জানানো হয়েছে ৷ জেলা শাসক প্রমথ রঞ্জন ভট্টাচার্য বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন৷ তাছাড়াও মহকুমা শাসক সুব্রত চৌধুরী ও কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মনীষ সাহা প্লাবিত এলাকা ঘুরেে দেখেছেন ও বন্যার্তদের সঙ্গে কথা বলেছেন৷ ইতিমধ্যে প্লাবিত এলাকায় ১০টি নৌকা নামানো হয়েছে৷ মনু নদীর জল বিপদ সীমার উপর বইছে৷ মহকুমা প্রশাসনের তরফে এব্যাপারে জনসাধারণকে সতর্ক করে মাইকিং করা হয়েছে৷
কমলপুরের লাম্বুছড়ার ভূমি ধসে তিন জনের মৃত্যু হয়েছে৷ রাতভর চেষ্টা করে উদ্ধারকারী দল মাটি চাপা পড়া মা ও তার দুই মেয়ে কে উদ্ধার করতে সমর্থ হয়েছে৷ কমলপুর থানাধীন লাম্বুছড়ার শনিবার বেশী রাতে এই ঘটনাটি ঘটে৷ ঘটনার বিবরণে জানা গেছে, একটি অনুচ্চ টিলা ভূমির নিচে সমতল জমিতে রতি দেববর্মার ঘর ছিল৷ মাটির দেওয়ালে ঘর মোটামুটিভাবে মজবুতই ছিল৷ কিন্তু গত কয়েকদিনের টানা বর্ষণে টিলার ফাটল ধরে৷ কিন্তু তা এমন ভাবে ভেঙ্গে পরতে ভাবেনি পরিবারের লোকজন৷ শনিবার টানা ঝড় বৃষ্টিতে বাড়ি থেকে বের হওয়া পরিবারের লোকজনদের অসম্ভব হয়ে পড়ে৷ রাতে সকলে একসঙ্গে বসে খাওয়ার খাচ্ছিল কিন্তু আচমকাই ধস পড়ে তাদের বাড়ির উপর৷ বাড়ির কর্তা খাওয়া দাওয়া সেরে হাত ধুতে যাচ্ছিলেন৷ ফলে তিনি প্রাণে বেঁচে যান৷ কিন্তু ঘরের ভেতরের থাকা তার স্ত্রী এবং দুই কন্যা মাটিতে চাপা পড়ে যায়৷ গৃহকর্তা মাটি চাপা না পরলেও গুরুতর ভাবে জখম হয়েছেন৷ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পুলিশ জানিয়েছে, বাকিদের উদ্ধার করতে টিএসআরের জওয়ানরা দ্রুত কাজ শুরু করে৷ কিন্তু জেলা মাটি স্তুূপ হয়ে থাকায় মৃতদেহ বের করে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে৷ চাপা পড়ার দেহ গুলি অধিকাংশই থেতলে গেছে বলে পুলিশ জানিয়েছে৷ পরিবারের কর্তার চিকিৎসা চলছে৷ দীর্ঘক্ষণ সংজ্ঞাহীন থাকার পর তার জ্ঞান ফিরেছে৷ তবে তাকে এখনও বলা হয়নি যে তার পরিবারের সব শেষ৷
প্রলবল বর্ষণে ধর্মনগরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে৷ বহু মানুষ দুর্ভোগের শিকার হয়েছে৷ গোটা ধর্মনগর শহর জলমগ্ণ হয়ে পড়েছে৷ এদিকে, রাজ্যে আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া বিভাগ থেকে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top