News Flash

  • Home
  • Uncategorized
  • বাসভবন ঘেরাওয়ের পর শিক্ষামন্ত্রীর আশ্বাসে মহাকরণে গিয়ে তাচ্ছিল্যে ফিরল বিএড পড়ুয়ারা
Image

বাসভবন ঘেরাওয়ের পর শিক্ষামন্ত্রীর আশ্বাসে মহাকরণে গিয়ে তাচ্ছিল্যে ফিরল বিএড পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ টেট পরীক্ষাতে বসার সুযোগ দেওয়ার জন্য তথা দরখাস্ত অনলাইন আবেদনের

শুক্রবারও শিক্ষমন্ত্রী তপন চক্রবর্তীর সরকারী বাসভবনের সামনে বিএড পড়ুয়াদের বিক্ষোভ৷ ছবি নিজস্ব৷

সময়সীমা বাড়ানোর দাবীতে আন্দোলন জারী রেখেছে বিএড পরীক্ষার্থীরা৷ আবেদনের সময়সীমা ৯ জুন থেকে বাড়িয়ে ৩১ জুলাই করার দাবী তোলা হয়েছে৷ এই দাবীকে সামনে রেখে শুক্রবার দিনভর শহর উত্তাল ছিল৷ সকালে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর সরকারী বাসভবনের সামনে বিক্ষোভ দেখান বিএড পাঠরতা চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থীরা৷ তাদের অভিযোগ শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির খেলাপ করেছেন৷ টেট পরীক্ষার মাধ্যমে গুণগত শিক্ষক নিয়োগ ইস্যুকে কেন্দ্র করে গোলকধাঁধা তৈরী করছেন আইনের নামে৷ শতাধিক ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তেজনা দেখা দেয় শিক্ষামন্ত্রীর সরকারী বাসভবনের সামনে৷ পুলিশের সঙ্গে হয় বাকবিতন্ডা৷ দীর্ঘ সময় বিক্ষোভের পর শিক্ষামন্ত্রী মহাকরণে আন্দোলনকারীদের সাথে কথা বলবেন বলে আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়৷ বিপত্তি দেখা দেয় মহাকরণে দীর্ঘসময় তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীদের কোন সদুত্তর কিংবা সাক্ষাৎ করেননি শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের কর্মকর্তারা৷ হতাশ হয়ে বিএড পাঠরত ছাত্রছাত্রীরা সরকারী তুচ্ছ তাচ্ছিলের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন কর্মসূচীর ঘোষণা দেন৷ বিকালে আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বিএড পাঠরত ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর ভূমিকার তীব্র সমালোচনা করেছেন৷ গুণগত শিক্ষার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করতে সরকার দায়বদ্ধ৷ সুপ্রিম কোর্টের নিদের্শে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ তবে, বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে জরুরী ভিত্তিতে রদবদল করতে পারবে৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বিএড কোর্স চলতি মাসের ১৯ তারিখ সম্পন্ন হবে৷ রাজ্যে সুকলগুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে৷ সদ্য পাশ করা বিএড ডিগ্রীধারীদের নিয়ে শিক্ষামন্ত্রী এবং সুকল শিক্ষা দপ্তরের উদাসীনতা বরদাস্ত করা হবে না৷ প্রয়োজনে আগামীদিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে  হুমকি দিয়েছেন বিএড পাঠরত ছাত্রছাত্রীরা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top